কোহলিদের জয়ের জন্য ১৭৭ রানের লক্ষ্য দিল পঞ্জাব

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: শেষের দিকের ব্যাটারদের মারমুখী মেজাজে ব্যাটিংয়ের ফলেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে লড়াইয়ের মতো ইনিংস গড়তে পেরেছে পঞ্জাব কিংস। প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান তুলেছে শিখর ধাওয়ানের দল।  

সোমবার রাতে চিন্নাস্বামী স্টেডিয়ামে টসে জিতে পঞ্জাব কিংসকে ব্যাট করতে পাঠান আরসিবি অধিনায়ক ফ্যাপ ডুপ্লেসি। তৃতীয় ওভারেই জনি বেয়ারস্টোকে (৮) ফিরিয়ে পঞ্জাবকে ধাক্কা দেন মহম্মদ সিরাজ। তিন নম্বরে নামা প্রভসিমরান সিংকে সঙ্গে নিয়ে সেই ধাক্কা কাটানোর চেষ্টা চালান পঞ্জাব অধিনায়ক শিখর ধাওয়ান। দুজনে মাথা ঠাণ্ডা করে খেলতে থাকেন। দলের রান মেশিনকে সচল রাখতে হাত খুলে খেলতে থাকেন প্রভসিমরান। শেষ পর্যন্ত ৫৫ রানের জুটি ভাঙেন গ্লেন ম্যাক্সওয়েল। ১৭ বলে ২৫ করে সাজঘরে ফেরেন প্রভসিমরান। চার নম্বরে নামা লিয়াম লিভিংস্টোন দলের প্রয়োজনের সময়ে জ্বলে উঠতে পারেননি। ১৩ বলে ১৭ রান করে আলজেরি জোসেফের বলে আউট হয়ে যান তিনি। পরের বলে দুরন্ত খেলতে থাকা শিখর ধাওয়ানকে (৪৫) ফিরিয়ে পঞ্জাব শিবিরে জোর আঘাত হানেন ম্যাক্সওয়েল। ৯৮ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে প্রীতি জিন্টার দল।

পঞ্চম উইকেটে জুটি বেঁধে আরসিবির বোলারদের পাল্টা আক্রমণের পথে হাঁটেন স্যাম কুরান ও জিতেশ শর্মা। দুজনে দলকে ১৫০ রানের গণ্ডি পার করিয়ে দেন। আর দেড়শোর গণ্ডি পেরনোর পরেই কার্যত হুড়মুড়িয়ে ভেঙে পড়ে পঞ্জাবের ব্যাটিং লাইন আপ। কুরানকে ফিরিয়ে পঞ্জাবের বড় রানের ইনিংস গড়ার স্বপ্নে আঘাত হানেন যশ দয়াল। আউট হওয়ার আগে ১৬ বলে তিনটি চারের সাহায্যে ২৩ রান করেন ইংল্যান্ডের অলরাউন্ডার। দলীয় স্কোর বোর্ডে চার রান যোগ না হতেই সিরাজের বলে ফিরে যান জিতেশ শর্মা (১৯ বলে ২৭)। সপ্তম উইকেটে জুটি বেঁধে চালিয়ে খেলে দলের স্কোর ১৭৬-এ নিয়ে যান শশাঙ্ক সিংহ ও হরপ্রীত ব্রার। ৮ বলে ২১ রান করে অপরাজিত তাকেন শশাঙ্ক। বেঙ্গালুরুর পক্ষে গ্লেন ম্যাক্সওয়েল ও মহম্মদ সিরাজ দুটি করে উইকেট নিয়েছেন।  

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর