সাইবার ক্রাইমের শিকার স্বস্তিকা! অনুরাগীদের সতর্ক, কী পদক্ষেপ নিলেন?

আমার ফেসবুক পেজ হ্যাকড্ হয়েছে। আমার টিম এই সমস্যা সমাধানের চেষ্টা চালাচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাইবার ক্রাইমে সেলিব্রিটিদের প্রোফাইল জড়িয়ে পড়া, নতুন বিষয় নয়! এর আগেও বলিউড থেকে টলিউড, একাধিক তারকার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল হ্যাকড্ হয়েছে। যার ফলে লাখ লাখ ফলোয়ার্স খোয়াতে হয় তাঁদের। বর্তমানে সেলিব্রিটিদের সঙ্গে ভক্তকূলের যোগাযোগের প্রধান সূত্র তাঁদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল। ভক্তদের জন্যে নিজেদের জীবনের নানারকম আপডেট প্রতিনিয়ত সামনে আনছেন তারকারা, তাঁদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলির মাধ্যমে।

টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও তিনি বেশ সক্রিয়। ভক্তদের আঁকা ছবি, ভক্তদের থেকে পাওয়া উপহার, কোনও কিছু নিয়ে প্রতিবাদ হোক, সবটাই তাঁর ফেসবুক টাইমলাইনে উঠে আসে। ঠোঁটকাটা বলেও দুর্নাম আছে তাঁর। অর্থাৎ স্পষ্ট কথা বলতে পিছপা নন তিনি। বরাবরই নির্ভীক। সম্প্রতি মুক্তি পেয়েছে একতা কাপুরের বহু প্রতীক্ষিত ফ্র্যাঞ্চাইজি ‘লভ সেক্স অউর ঢোকা ২’। যেখানে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। বাংলার পাশাপাশি বলিউডেও বেশ নামডাক তাঁর। কিন্তু এমন খুশির সময়েই বিপত্তি। এ সপ্তাহের শুরুতে অভিনেত্রীর ফেসবুক হ্যাকড্‌ হয়েছিল। যা নিয়ে স্বভাবতই দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন অভিনেত্রী। যেখানে নিজের ব্যক্তিগত জীবন থেকে সমাজেসবার খুঁটিনাটি বিষয় তুলে ধরতে থাকেন তিনি।

বুধবার সকালে ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি সকলের কাছে জানান দেন অভিনেত্রী। তিনি এক্স হ্যন্ডেলে লেখেন, ‘‘আমার ফেসবুক পেজ হ্যাকড্ হয়েছে। আমার টিম এই সমস্যা সমাধানের চেষ্টা করছে। যদি কোনও অপমানজনক বা অশ্লীল পোস্ট কারোর নজরে পড়ে তাহলে দয়া করে এড়িয়ে যাবে। কারণ হিসেবে জানবেন সেটি আমি করিনি।’’ যদিও স্বস্তিকার প্রোফাইলে এমন পোস্ট কখনই দেখা যায়নি। কারণ তিনি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাকড্-এর শিকার কখনই হননি। পয়লা এপ্রিল মুক্তি পেয়েছে তাঁর নতুন হিন্দি ছবি ‘লভ সেক্স অউর ধোঁকা ২’-এর টিজ়ার। ছবিটির সিক্যুয়েল নিয়ে একসময় কম ঝড় ওঠেনি। আবারও দিবাকর বন্দ্যোপাধ্যায়ের পরিচালিত ছবিটির এক্সপেরিমেন্টাল কাহিনী নিয়ে ঝড় উঠবে না তা এক্ষুনি বলা যাচ্ছেনা। ছবির টিজারের একটি ঝলকে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে দেখা গিয়েছিল।

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

ইনস্টাগ্রামে জনপ্রিয়তায় রোনাল্ডো-মেসি-হলান্ডদের টেক্কা দিলেন ভোজানিহা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

বাসের মধ্যেই তরুণীর গা ঘেঁষে দাঁড়িয়ে কাঁধে যৌনাঙ্গ ঠেকাল যুবক, তার পরে…

ছেলের আগে নবজাতক কন্যার মৃত্যু, সন্তানদের হারিয়ে গান ছেড়ে দিতে চেয়েছিলেন অনুরাধা

২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের, কবে কোন বিষয়ের পরীক্ষা?

ঠাকুরপুকুর এলাকায় বাড়িতে ডেকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

কাঁওয়ার যাত্রীদের উপর পুষ্পবৃষ্টি, শ্রাবণী মেলায় ১৫ কোটি টাকার আর্থিক অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?

অর্থ পাচারের অভিযোগে ৮১ ফুট রাম মূর্তি নির্মাণের উদ্যোক্তাকে গ্রেফতার করল বাংলাদেশ সিআইডি

সুরুচি সঙ্ঘ থেকে ‘OUT’ দুই ‘হুজুর’ অরূপ-স্বরূপ বিশ্বাস, সভাপতির পদে এলেন কে?