‘আপনাদের বাবু, আমার দলে ছিল আপদ, বিজেপিতে হয়েছে সম্পদ’, নিশীথকে কটাক্ষ মমতার

আপনাদের বাবু যার বিরুদ্ধে হাজার হাজার কেস রয়েছে, আমার দল থেকে তাকে তাড়িয়ে দিয়েছি। শুধু গুন্ডামি করে বেড়ায় - নিশীথ প্রসঙ্গে মমতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: কোচবিহারের(Coachbehar) মাটিতে নির্বাচনী জনসভা করতে আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee), আর তিনি এলাকার বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিককে(Nishith Pramanik) কিছু বলবেন না, তা কী হয়! বাস্তবেও হল তাই। মাথাভাঙ্গার সভা থেকে তিনি নাম না করেই নিশানা বানালেন কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি(BJP) প্রার্থী তথা সাংসদ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে। নিশীথের নাম না করেই এই মমতা বলেন, ‘আপনাদের একজন বাবু যার বিরুদ্ধে হাজার হাজার কেস রয়েছে, আমার দল থেকে তাকে তাড়িয়ে দিয়েছি। আমাদের দলে ও ছিল আপদ, আর বিজেপির আজ হয়েছে সম্পদ। শুধু গুন্ডামি করে বেড়ায়। আমি শুনেছি কেন্দ্রীয় সরকারের পুলিশের টুপিও নাকি পরে। আমি ভিডিয়োটা চেয়ে পাঠিয়েছি। ৪-৫ গাড়ি পুলিশ নিয়ে ঘুরে বেড়ায়। ক’দিন আগে উদয়ন গুহকেও অ্যাটাক করেছিল। উদয়ন গুহর গাড়িতে অ্যাটাক হয়েছিল।’

এখানেই শেষ নয়। এদিন নাম না করে নিশীথকে আক্রমণ করে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘বাবু আমি একটু বলব? তোমার বিরুদ্ধে কী কী কেস আছে? কত কেস আছে? আমি দিয়ে দেব স্থানীয় নেতাদের কাছে। আমার কাথে সব নথিবদ্ধ করা আছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী! দেশের লজ্জা। আর এখানে কি কোনও রাজবংশী লোক ছিল না! ভালো লোক ছিল না!’ এরপরে পরেই মমতা কোচবিহারের দলের প্রার্থী জগদীশচন্দ্র বাসুনিয়ার(Jagdish Chandra Basunia) প্রসঙ্গে চলে আসেন। কার্যত নিশীথ ও জগদীশচন্দ্রের মধ্যে একটা তুল্যমূল্য বিচার করে দেন তিনি। মমতা বলেন, ‘আমাদের(TMC) প্রার্থী দেখুন জগদীশচন্দ্র বাসুনিয়া, মাটির মানুষ। কোচবিহারের একটা হিরে। কথা কম বলে, কাজ বেশি করে। আর ওদের প্রার্থী, অমাবস্যার কালো ছায়ায় ঢেকে গিয়েছে। মুখগুলো সব, কুৎসিত ভাষা, কুৎসিত কথা, কুৎসিত চক্রান্ত। আমাদের প্রার্থী হিরের টুকরো ছেলে। আমার মুখটা মনে করবেন, আর একটা করে ভোট দেবেন। আমি শুধু সুখের দিনে এসে কুহু কুহু করে  কোকিলের মত ডাকি না। আমি মানুষের পাশে থাকি দুঃখের দিনে।’

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

PCOS থাকলে দিনটা শুরু করবেন কীভাবে? সকাল থেকে রাত, রুটিনে রাখুন এই অভ্যাসগুলি

নেলপলিশে লুকিয়ে মারণ ব্যাধির ঝুঁকি? কেনার আগে দেখে নিন এই উপকরণ রয়েছে কিনা

বর্ষা এলেই কেন বাড়ে ডেঙ্গুর দাপট? সতর্ক না হলে বিপদ!

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

রাত পোহালেই বিশ্বকর্মা পুজো, একইসঙ্গে শুরু রাহুকাল, পুজোর সঠিক সময় কখন?

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী