চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জাতীয় সড়কে লরির ধাক্কায় মৃত্যু ১ ব্যক্তির, গুরুতর আহত ২ জন

নিজস্ব প্রতিনিধি : ঈদ উপলক্ষে দুঃস্থদের মধ্যে কাপড় কিনতে শান্তিপুরের হাটে কাপড় কিনতে আসছিলেন এক ব্যক্তি। সেইসময় জাতীয় সড়কে লরির ধাক্কায় মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ডোমকল পুরসভার এক প্রাক্তন কাউন্সিলর সহ দুজন।

পুলিশ সূত্রে খবর, ঈদ উপলক্ষে দুঃস্থদের জন্য কাপড় কিনতে শান্তিপুর হাটে গিয়েছিলেন ডোমকল পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার। তাঁর সঙ্গে আরও দুজন ছিলেন। কাউন্সিলারের মারুতি গাড়ি যখন ১২ নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে শান্তিপুরে আসছিলেন, তখন আচমকাই গাড়িটির পিছনে একটি লরি এসে ধাক্কা মারে। লরির ধাক্কায় মারুতি গাড়ির পিছনের অংশ দুমরে মুছড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম উবাইদুল শেখ (৩৪)। উবাইদুলের বাড়ি ডোমকলের বসন্তপুর এলাকায়। এই ঘটনায় ডোমকল পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ও গাড়ির চালক গুরুতর আহত হন। এদের দুজনকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিন দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ। ঘাতক লরিটিকে পুলিশ আটকাতে পারলেও লরির চালককে এখনও গ্রেফতার করা সম্ভব হয়। পলাতক লরির চালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

হলদিয়া বন্দর থেকে টাকা কোথায় পাচার হচ্ছে কেন্দ্রের বিজেপি সরকারকে প্রশ্ন মমতার

রাস্তার পাশে উদ্ধার মহিলার রক্তাক্ত দেহ, খুন নাকি অন্যকিছু?

ভোটের ৪৮ ঘন্টা আগে নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষককে সরিয়ে দিলেন জ্ঞানেশ

নওদা বিধানসভায় নির্বাচনী প্রচার ঘিরে উত্তেজনা চরমে, নামল কেন্দ্রীয় বাহিনী

অশোকনগরে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে ঝড় তুললেন মৈথিলী ঠাকুর

মেয়ের হয়ে প্রচারে বেরিয়ে রাস্তার মাঝে যা করলেন মমতা ঠাকুর, প্রশংসা এলাকাবাসীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ