চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

 মার্কিন যুক্তরাষ্ট্রে ‘ নিখোঁজ’ ভারতীয় পড়ুয়ার রহস্য মৃত্যু

Courtesy: Google

আন্তর্জাতিক ডেস্কঃ আবারও ভারতীয় পড়ুয়ার মৃত্যু হল মার্কিন যুক্তরাষ্ট্রে।  ২০২৩ সালে ক্লিভল্যান্ড স্টেট ইউনিভার্সিটিতে মাস্টার্স করতে করতে ভর্তি হয়েছিল হায়দ্রাবাদের যুবক মোহাম্মাদ আবদুল আরাফাত। প্রায় তিন সপ্তাহ ধরে ওই পড়ুয়া নিখোঁজ ছিল। এরপর  ওহাইওর ক্লিভল্যান্ডেতে তাঁর মৃতদেহ উদ্ধার হয়েছে। তবে কি করে তাঁর মৃত্যু হয়েছে তা এখন জানা যায়নি।

গত ২০ মার্চ পড়ুয়া নিখোঁজ হওয়ার পরেই বাবা- মায়ের কাছে প্রায় ১ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে ফোন আসে। অজ্ঞাতপরিচয় ফোনকারী তাদের জানায় যে তাদের ছেলেকে অপহরণ করা হয়েছে। শুধু তাই নয় তাদের ছেলের একটি কিডনি বিক্রি করার হুমকিও দেওয়া হয়। এই ঘটনার পর আব্দুলের বাবা যুক্তরাষ্ট্রে তার আত্মীয়দের বিষয়টি জানান। তারপরেই ক্লিভল্যান্ড পুলিশের কাছে নিখোঁজ অভিযোগ দায়ের করেন। মোহাম্মদের সন্ধান পেতে শিকাগোর ইন্ডিয়ান কাউন্সিলকেও চিঠি দিয়েছে পরিবার। তবে শেষ পর্যন্ত রক্ষা হল না। অবশেষে মার্কিন মুলুকেই প্রাণ হারালেন ভারতীয় পড়ুয়া।

উল্লেখ্য, এই নিয়ে  চলতি বছর প্রায় ১১  ভারতীয় পড়ুয়া প্রাণ হারিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। একথায় ধারাবিকভাবে  ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি এবং শিক্ষার্থীদের উপর হামলা চালাচ্ছে  মার্কিন যুক্তরাষ্ট্রের দুষ্কৃতিরা । ইতিমধ্যেই ভারতীয় দূতাবাস এই নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসনের সঙ্গে বৈঠকে বসেছে। তবে কেন এই হামলা হচ্ছে ভারতীয় পড়ুয়াদের ওপর তা এখন জানা যায়নি। আর তাতেই প্রশ্ন উঠছে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা ভারতীয়দের নিরাপত্তা নিয়ে।

Published by:

Share Link:

More Releted News:

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

রাশিয়ার থেকে আরও এক মাস জ্বালানি তেল কিনতে পারবে ভারত, নির্দেশ আমেরিকার, বাড়বে না পেট্রোল-ডিজেলের দাম

সোমেই পুরোপুরি থামবে যুদ্ধ! পাকিস্তানে দ্বিতীয় দফার বৈঠকে বসছে আমেরিকা-ইরান

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

৪৯ দিন বাদে হরমুজ খুলে দিল ইরান, অবরুদ্ধ রাখার ঘোষণা ট্রাম্পের

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ৮ যাত্রী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ