‘ধোঁকা’ বিজ্ঞাপন মামলায় রামদেবের ক্ষমা প্রার্থনা খারিজ শীর্ষ আদালতে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পতঞ্জলির ‘ধোঁকা’ বিজ্ঞাপন মামলায় বুধবার সুড়সুড় করে শীর্ষ আদালতে হাজিরা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ ঘনিষ্ঠ যোগগুরু রামদেব। তাঁর সঙ্গেই হাজিরা দিয়েছেন তাঁর স্যাঙাত তথা পতঞ্জলি আয়ুর্বেদিকের ম্যানেজিং ডিরেক্টর বালকৃষ্ণ। দুজনেই মামলার শুনানির সময়ে হাতজোড় করে বিচারপতিদের সামনে দাঁড়িয়ে। হলফনামা দিয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন দুজনেই। যদিও ওই হলফনামায় তাঁরা খুশি নন বলে জানিয়ে দিয়েছেন বিচারপতি হিমা কোহলি ও বিচারপতি আহসানুদ্দিন আমানউল্লাহ।

এদিন সকাল এগারোটার আগেই সুপ্রিম কোর্টে হাজির হন যোগ গুরু রামদেব। পতঞ্জলির তরফে আইনজীবী মুকুল রোহাতগি বিচারপতিদের সামনে রামদেব ও তার স্যাঙাত বালকৃষ্ণের হলফনামা পড়তে শুরু করেন। হলফনামা পড়ার মাঝপথেই বিচারপতি হিমা কোহলি বলেন, আপনার হলফনামা আমরা গ্রহণ করছি না। কেননা, শীর্ষ আদালতে হলফনামা জমা পড়ার আগেই তাতে কী রয়েছে তা সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। অর্থা‍ৎ আদালতের আগে সংবাদমাধ্যমের কাছে পৌঁছে দেওয়া হয়েছে হলফনামার বক্তব্য। এটা প্রচার পাওয়া ছাড়া আর কিছু নয়।’

শীর্ষ আদালতকে হাল্কাভাবে নেওয়ার মূল্য যে বেওসায়ী যোগগুরু ও তার স্যাঙাতকে চোকাতে হবে তাও স্পষ্ট করে দেন বিচারপতি কোহলি। তিনি খানিকটা ক্ষোভের সুরে বলেন, ‘বার বার সতর্ক করা সত্বেও শীর্ষ আদালতকে হাল্কাভাবে নেওয়া হয়েছে। হলফনামায় যে ক্ষমা প্রার্থনা করা হয়েছে, তাতে আমরা খুশি নই। সমাজে একটা বিশেষ বার্তা স্পষ্ট রূপে পৌঁছনো প্রয়োজন।’ কেন্দ্রের তরফে হাজির সলিসিটর জেনারেল তুষার মেহতার উদ্দেশে ব্যঙ্গের সুরে বিচারপতি কোহলি বলেন, ‘যখন ‘ধোঁকা’ বিজ্ঞাপন দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছিল তখন আপনি কী করছিলেন? বসে আঙুল নাড়াচ্ছিলেন?’ বিচারপতি আমানউল্লাহ যোগ গুরু রামদেবের উদ্দেশে বলেন, ‘আপনার বিরুদ্ধে যত অভিযোগ জমা পড়েছিল তা সব জানানো হয়েছে। সব অভিযোগের জবাব আজকেই আপনাকে দিতে হবে।’

 

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু