বিচার বিভাগকে সুরক্ষিত রাখার প্রয়োজন, প্রধান বিচারপতিকে চিঠি ২১ অবসরপ্রাপ্ত বিচারপতির

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  সুপ্রিম কোর্টের বিচার পদ্ধতি নিয়ে উদ্বেগ প্রকাশ করল প্রাক্তন বিচারপতিরা। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের ২১ জন অবসরপ্রাপ্ত বিচারপতিরা এবার চিঠি লিখলেন  প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে। সেখানে স্পষ্ট ভাবে বিচারপতিরা লিখেছেন, “চাপ প্রয়োগ করে বিচার বিভাগকে দুর্বল করার চেষ্টা হচ্ছে।“

প্রধান বিচারপতিকে লেখা চিঠিতে উল্লেখ করা হয়েছে, “বিচার বিভাগকে গণতন্ত্রের স্তম্ভ হিসেবে ধরে রাখতে হবে। রাজনৈতিক দলের  স্বার্থের জন্য খেয়ালখুশি ব্যবহার করা যাবে  না। আইনি ব্যবস্থার পবিত্রতা ও স্বায়ত্তশাসন অক্ষুণ্ন রাখার বিষয়টিকে রক্ষা করতে হবে। “ এছাড়াও প্রাক্তন বিচারপতিরা আরও লিখেছেন,” আমাদের নজরে এসেছে যে রাজনৈতিক স্বার্থ এবং ব্যক্তিগত লাভের জন্য আমাদের বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা নষ্ট করার চেষ্টা হচ্ছে। আইনের অভিভাবক হিসেবে বিচারকরা যে শপথ নিয়েছে তা তাদের পক্ষে পালন করা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রধান বিচারপতিকে সব দিকে নজর রেখে সঠিক ভাবে বিচার ব্যবস্থা পরিচালনা করতে হবে।“

উল্লেখ্য  ডি ওয়াই চন্দ্রচূড়কে লেখা সেই চিঠিতে সই করেছেন  বিচারপতি দীপক ভার্মা, বিচারপতি কৃষ্ণ মুরারি, বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং বিচারপতি এম আর শাহ।এই চিঠি নিয়ে এখন প্রধান বিচারপতির তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে, বর্তমানে একাধিক দুর্নীতির মামলা হচ্ছে সুপ্রিম কোর্টে । এই আবহে প্রাক্তন বিচারপতিদের এই চিঠি বেশ প্রাসঙ্গিক বলে মনে করছে রাজনৈতিক মহল।

পঞ্জাবকে হারিয়ে প্লে অফের লড়াই জমিয়ে দিল মুম্বই

শার্দূলের আগুনে বোলিং, মুম্বইকে ২০১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

আবগারি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি স্বর্ণকান্তা শর্মা

রবিবার শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

লোকসভায় তৃণমূলের মুখ্যসচেতক পদ হারালেন কাকলি, দায়িত্ব পেলেন কল্যাণ

বিয়ের চার বছরের মাথায় ভাঙল ঘর, সুরজের সঙ্গে ডিভোর্সের ঘোষণা মৌনির

১.৩২ লাখের পোশাকে কানের মঞ্চে তারা সুতারিয়া, ফ্যাশনে ঝড় তুললেন নায়িকা

অযোধ্যায় জমি কিনলেন বড় পর্দার ‘রাম’ রণবীর, কত দাম পড়ল?

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

ভিডিও কলে বলেছিলেন ‘শেষবারের মতো তাকাও’, তারপর যা ঘটল তা কল্পনারও বাইরে

ডায়ালিসিস ও ইনসুলিন থেকে মিলতে পারে মুক্তি, নতুন দিশা দেখাল দিল্লির AIIMS

টানা ৭-৮ ঘন্টা পড়াশোনা, কোন মন্ত্রে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় পুরুলিয়ার সৌমিক?