বারুইপুরে ট্রাক অটো সংঘর্ষে মৃত ২, গুরুতর আহত ১

Share:

  নিজস্ব প্রতিনিধি : সাতসকালে বারুইপুরে ঘটে গেল এক ভয়ানক দূর্ঘটনা। মৃত ২। সূর্যপুর হাট থেকে যাত্রী নিয়ে একটি অটো আসছিল বারুইপুর। উল্টো দিকে যাচ্ছিল একটি ট্রাক। বারুইপুর গার্লস স্কুলের সামনে অটো ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।ধাক্কা লাগার পরেই হইচইয়ের সুযোগ নিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেন ট্রাকের চালক। তাঁর খোঁজে এখনও পর্যন্ত তল্লাশি শুরু করেছে পুলিশ। তবে ট্রাকটিকে আটক করতে পেরেছে পুলিশ।

এই দূর্ঘটনায় অটোচালক সহ আরও এক যাত্রী গুরুতর আহত হন। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।অটোর আরও এক আরোহী গুরুতর ভাবে আহত হয়েছেন। বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। আপাতত তাঁর চিকিৎসা চলছে।মৃতদের নাম, পরিচয় এখনও পর্যন্ত অজানা।তবে দ্রুত তদন্ত শুরু করেছে পুলিশ।ইতিমধ্যেই যদিও সেই ট্রাকটিকে আটক করেছে পুলিশ।

যদিও এই দূর্ঘটনা কিভাবে হয়েছে এবং এর পেছনে ঠিক কারা কার রয়েছে তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।ধাক্কা লাগার পরেই ঘটনাস্থল থেকে চম্পট দিয়েছেন ট্রাক চালক।তাঁর খোঁজে চলছে তল্লাশি। বারুইপুর গার্লস স্কুলের সামনে এই ঘটনা শিউরে ওঠার মত।সাবধানতা অবলম্বন করতে শুরু করেছেন সেখানকার স্থানীয়রা।

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

ফেরানো হয়েছে সরকারি নিরাপত্তা, লালু-রাবড়ির পাহারায় লাঠিধারী আরজেডি কর্মী

নবদ্বীপের রানীর ঘাটে জলে ঝাঁপ অসুস্থ বৃদ্ধের, চলছে তল্লাশি

আদালত চত্বরে বিমানকৃষ্ণ সাহাকে লক্ষ্য করে ছোড়া হল পচা ডিম

স্কুলের বেহাল পরিকাঠামো, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ অভিভাবকদের

ককরোচ জনতা পার্টির আন্দোলনকে সমর্থন বলিউড তারকাদের, কী বললেন?

নয়াচরে মৎস্য হাবের লক্ষ্যে বেআইনি বসবাসকারীদের দখলমুক্ত করতে তৎপর জেলা প্রশাসন

কল্যাণীর কাঠমিস্ত্রীর হাতে ফুটে উঠল জগন্নাথদেবের অপূর্ব মূর্তি, যা দেখে মুগ্ধ সকলেই

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিলেন পুতিন

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

যন্তর-মন্তরে ককরোচ জনতা পার্টির ধর্নায় হাজির সোনম ওয়াংচুক, হাতে গোলাপ

শ্রেয়সের নেতৃত্বে এশিয়ান গেমসে খেলবেন যশপ্রীত বুমরাহ

অফিসের আড়ালে মিনি গোডাউন,কৈলাস মিশ্রর অফিস থেকে কোটি কোটি টাকার বেআইনি ওষুধ উদ্ধার