শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার ১০০ কোটি সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

তিনি ইউক্রেনে বিটকয়েন খনির খামার স্থাপনের জন্যে গেইন বিটকয়েন পঞ্জি স্কিমের পিছনে মাস্টারমাইন্ড ছিলেন। এর জন্যই রাজ কুন্দ্রা প্রবর্তক অমিত ভরদ্বাজের কাছ থেকে ২৮৫ বিটকয়েন পেয়েছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার আর্থিক জালিয়াতির মামলায় বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার ১০০ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বিটকয়েন পঞ্জি কেলেঙ্কারির তদন্তের জন্যে রাজ কুন্দ্রার ৯৭.৭৯ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। যার মধ্যে রয়েছে শিল্পা শেট্টির জুহু, মুম্বইয়ের একটি আবাসিক ফ্ল্যাট এবং পুণের বাংলো। এর আগে এই পঞ্জি স্কিম প্রতারণা চক্রে নাম উঠেছিল বলিউড অভিনেতা গোবিন্দার। বিটকয়েন পঞ্জি স্কিমে, বিনিয়োগকারীদের সামান্য বা কোন ঝুঁকি ছাড়াই লাভের প্রতিশ্রুতি দেওয়া হয়। কোনও বাড়তি টাকা বিনিয়োগ করতে হয় না। এই লোভ দেখিয়েই কনম্যান গ্রাহকদের প্রলুব্ধ করে এবং প্রতারকরা বিনিয়োগকারীদের তহবিল থেকে প্রচুর মুনাফা লোটে। সূত্রের খবর, কেন্দ্রীয় সংস্থা ইডি ভেরিয়েবল টেক প্রাইভেট লিমিটেড, প্রয়াত অমিত ভরদ্বাজ, অজয় ​​ভরদ্বাজ, বিবেক ভরদ্বাজ, সিম্পি ভরদ্বাজ, মহেন্দ্র ভরদ্বাজ এবং অন্যান্যদের বিরুদ্ধে মহারাষ্ট্র এবং দিল্লি পুলিশের দায়ের করা একাধিক অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে।

তদন্তে অভিযোগ করা হয়েছে যে, অভিযুক্তরা বিটকয়েন বিনিয়োগের মাধ্যমে ১০ % মাসিক রিটার্নের প্রতিশ্রুতি দিয়ে বিনিয়োগকারীদের প্রতারিত করে। এভাবে ২০১৭ সালে বিটকয়েন পঞ্জি স্কিম সংস্থা আনুমানিক ৬,৬০০ কোটি টাকা সংগ্রহ করেছিল। ইডি তদন্তের সময় জানতে পারে যে, তিনি ইউক্রেনে বিটকয়েন খনির খামার স্থাপনের জন্যে গেইন বিটকয়েন পঞ্জি স্কিমের পিছনে মাস্টারমাইন্ড ছিলেন। এর জন্যই রাজ কুন্দ্রা প্রবর্তক অমিত ভরদ্বাজের কাছ থেকে ২৮৫ বিটকয়েন পেয়েছিলেন। রাজ কুন্দ্রা বিটকয়েনগুলি দখলে রেখেছিলেন, যার মূল্য বর্তমানে ১৫০ কোটিরও বেশি।

তবে রাজ কুন্দ্রা এই প্রথম পুলিশের জালে জড়ান নি। এর আগে ২০২১ সালে জুলাই মাসের পর্ণোগ্রাফি কাণ্ডের জন্যে তাঁকে গ্রেফতার করা হয়েছিল, তাঁর মুম্বইয়ের বাংলো তল্লাশি করে ৭০ টির বেশি পর্ণোগ্রাফি ছবির ক্যাসেট পাওয়া গিয়েছিল। অভিযোগ উঠেছিল তিনি গোপনে উঠতি মডেলদের দিয়ে জোর করে পর্ণ ছবি বানান। গ্রেফতারের ৩ মাস করে তিনি জামিনে মুক্তি পান। এরপর থেকে তিনি ক্যামেরায় খুব একটা মুখ দেখান না। গত বছরেই তাঁর বায়োপিক রিলিজ হয়েছিল, যেখানে তিনি নিজেই তাঁর জেলে থাকার সময়গুলোতে অভিনয় করেছিলেন। সেই ঘটনা এখনও তাঁর মাথার উপর ঘুরছে, তার মধ্যে এবার মানি লন্ডারিং সংক্রান্ত মামলায় জড়ালেন।

রাম মন্দিরের চাঁদা চুরি কাণ্ডে আটজনের নামে এফআইআর, পুলিশের জালে দুই

তারাতলাকাণ্ডে ফিরহাদের ‘ঘনিষ্ঠ’ কালীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

শুক্রবার সকালে চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?