ঝাড়খণ্ডের মাওবাদী ঘাঁটি ‘বুড়া পাহাড়ে’ প্রথমবার ভোট দেবেন বাসিন্দারা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ঝাড়খণ্ডের লাতেহার ও গাড়োয়া জেলায় অবস্থিত  ‘বুড়া পাহাড়’ এলাকায় প্রথমবার ভোট দিতে চলেছেন স্থানীয় বাসিন্দারা। আগামী ১৩ মে তৃতীয় দফায় পালামু লোকসভা আসনে ভোট। আর পালামু লোকসভা আসনের অন্তর্গত বুড়া পাহাড়। ৫ হাজার ভোটারের জন্য খোলা হয়েছে পাঁচটি বুথ। 

নির্বিঘ্নে ভোটগ্রহণের জন্য শুক্রবারই একসময়ের মাও ডেরা বুড়া পাহাড়ের ভোটকেন্দ্রগুলিতে সরেজমিন পরিদর্শনে গিয়েছিলেন ঝাড়খণ্ডের মুখ্য নির্বাচনী আধিকারিক কে রবি কুমার এবং ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকরা। ভোটের দিন যাতে কোনওঅশান্তি না হয়, তার জন্য নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে ভোট কেন্দ্রগুলি। নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার পরে মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, “এখানকার ভোটাররা বহু দশক পর প্রথমবারের মতো তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চলেছেন। তাই ভোটের দিন যাতে কোনও গোলমাল না হয়, তার জন্য প্রয়োজনীয় নিরাপত্তার বন্দোবস্থ করা হয়েছে।’

 রাজ্য পুলিশের নোডাল অফিসার অমল ভি হোমকার জানিয়েছেন, “ ২০২৩ সালের ২৭ জানুয়ারি বুড়া পাহাড়ের চূড়ায় প্রথম পুলিশ ক্যাম্প তৈরি করা হয়েছিল। তারপর থেকে লাগাতার নকশাল বিরোধী অভিযান চালায় নিরাপত্তাবাহিনী । তাদের চেষ্টাতেই এলাকাকে মাওবাদী নিয়ন্ত্রণ মুক্ত করা সম্ভব হয়েছে। ভোটের দিন যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সব রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে। 

সব মাদ্রাসাতে গাইতে হবে ‘বন্দে মাতরম’‌, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার

একধাক্কায় সস্তা সোনা-রুপো, জেনে নিন আজকের রেট

‘পরিশুদ্ধ পানীয় জল-নিকাশি-নাগরিক পরিষেবার দিকে নজর দিতে হবে’, নির্দেশ মুখ্যমন্ত্রীর

টিআরপি-র শীর্ষাসনে জায়গা ফিরে পেল ‘পরশুরাম’, মুখ পুড়ল ‘রাঙামতী তীরন্দাজ’-এর

‘শেষকৃত্যের’ কিছুদিন পর বাড়ি ফিরলেন নিখোঁজ ব্যক্তি ,হতবাক গোটা পরিবার

‘আদালতের অনুমতি ছাড়া দেশের বাইরে যেতে পারবেন না,’ হাইকোর্টের নির্দেশে অস্বস্তিতে অভিষেক

তৃণমূলের পার্টি অফিস খুলতেই চক্ষু চড়কগাছ! মিলল রাশি রাশি রেশন কার্ড

ইজরায়েলের প্রধানমন্ত্রী হতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মুখ্যমন্ত্রী হওয়ার পর বেলুড় মঠে শুভেন্দু, নয়াদিল্লি যাওয়ার আগে নিলেন আশীর্বাদ

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম নয়াদিল্লি সফর, শুভেন্দুর কী কর্মসূচি রয়েছে?‌

ফলতায় পুনর্নির্বাচনে উৎসবের আবহ, বুথের বাইরে লম্বা লাইন ভোটারদের

শান্তনু সিনহা-দাউদ যোগ সামনে এল! বাড়ি তৈরিতে আড়াই কোটির তদন্তে নয়া মোড়

একজন ভোটার ভোট দিলেন তিনবার!‌ ফলতা পুনর্নির্বাচন চলাকালীন সামনে এল তথ্য

আতঙ্কের নাম ইবোলা, বিশ্বকাপের প্রস্তুতি শিবির বাতিল কঙ্গোর