আলিপুর চিড়িয়াখানায় নতুন সদস্য, বিশাখাপত্তনম থেকে এল সাদা বাঘ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তীব্র গরমে  নাজেহাল বঙ্গবাসী। সেইসময় আলিপুর চিড়িয়াখানায় এল নতুন অতিথি। সম্প্রতি বিশাখাপত্তনমের ইন্দিরা গান্ধী জুলজিক্যাল পার্কের সঙ্গে একটি চুক্তি হয়েছে আলিপুর চিড়িয়াখানার। আর সেই চুক্তির ভিত্তিতেই আলিপুরে এল সাদা বাঘ সহ বিভিন্ন প্রজাতির পশু-প্রাণী।

বিশাখাপত্তনমের ইন্দিরা গান্ধি  জুলজিক্যাল পার্ক থেকে আলিপুর চিড়িয়াখানায় এসেছে  একটি সাদা রঙের বাঘ , এক জোড়া  রিং টেইলড লেমুর, নেকড়ে, হায়না, কালো রাজহাঁস এবং ৫টি বুনো কুকুর ও ৩টি হরিণ। এছাড়াও আসছে একজোড়া ভাল্লুক। অন্যদিকে আলিপুর চিড়িয়াখানা থেকে বিশাখাপত্তনমের ইন্দিরা গান্ধি  জুলজিক্যাল পার্কে পাঠান হয়েছে এক জোড়া জিরাফ(giraffe) , এক জোড়া স্কারলেট ম্যাকাও (scarlet macaw)  এবং ২ জোড়া গোসাপ প্রজাতির Water monitor lizards।

উল্লেখ্য, বিশাখাপত্তনম থেকে প্রাণীদের আনতে ৬ টি শীতাতপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্স ব্যবহার করা হয়েছিল। অন্যদিকে আলিপুর থেকে একটি বিশেষ ধরনের খাঁচায় করে জিরাফকে পাঠান হয়েছে বিশাখাপত্তনমে। জানা গিয়েছে সমস্ত প্রাণী সুস্থ রয়েছে। তাদেরকে রাখা হয়েছে খাঁচার মধ্যে। তাই এবার আলিপুর চিড়িয়াখানায় গেলেই দেখা মিলবে সাদা বাঘ সহ বিভিন্ন প্রজাতির পশু-প্রাণীর। অন্যদিকে রাজ্য জুড়ে চলছে তাপপ্রবাহ। সেইজন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে আলিপুর চিড়িয়াখানা।

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত

আলুর খোসা আর ফেলবেন না, ৮ রেসিপি বানিয়ে প্রিয়জনকে চমকে দিন

কাবাবপ্রেমী! ঘরেই বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের মাটন গোলা কাবাব