‘গতর খাটিয়ে খাই, শ্রমিকের অধিকার চাই’, মে দিবসে বন্ধ থাকবে সোনাগাছি

সোনাগাছির যৌনকর্মীরা পয়লা মে শ্রমিকের মর্যাদা চেয়ে পথে নামার পাশাপাশি দেহ ব্যবসার কাজ থেকে ছুটি নেবেন। সেদিন বন্ধ থাকবে সোনাগাছি।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাতেগোনা ঠিক আর ৫টা দিন। তারপরেই মে দিবস(May Day)। মানে ১ মে। বিশ্ব শ্রমিক দিবস। জরুরি পরিষেবা ব্যাতীত সেদিন সব অফিস ছুটি। একই সঙ্গে সেদিন ছুটি থাকবে সোনাগাছিরও(Sonagachi)। হ্যাঁ ঠিকই পড়ছেন, আগামী বুধবার, মে দিবসে বন্ধ থাকবে কলকাতা(Kolkata) তথা দেশ ও এশিয়ার সব থেকে বড় যৌনপল্লী সোনাগাছি। দুর্বার মহিলা সমন্বয় কমিটির(Durbar Mahila Samanay Committee) পক্ষ থেকে জানানো হয়েছে, সোনাগাছির যৌনকর্মীরা দীর্ঘদিন ধরে শ্রমিকের মর্যাদা চেয়ে আসছেন। কিন্তু কোনও সরকার তা দিচ্ছে না। আদালতে গিয়েও সেই স্বীকৃতি মেলেনি। কিন্তু তাঁদের দাবি থেকে তাঁরা সরে আসবেন না। তাঁদের দাবিকে সামনে রেখেই তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। আর সেই সূত্রেই সোনাগাছির যৌনকর্মীরা(Sex Workers) পয়লা মে শ্রমিকের মর্যাদা চেয়ে পথে নামার পাশাপাশি দেহ ব্যবসার কাজ থেকে ছুটি নেবেন। সেদিন কার্যত বন্ধ থাকবে সোনাগাছিতে দেহব্যবসার কাজ।

এই প্রসঙ্গে দুর্বার মহিলা সমন্বয় কমিটির সম্পাদক বিশাখা লস্কর জানিয়েছেন, দেহ বেচে যারা খায় তাঁরাও শ্রমিক। আর পাঁচটা ক্ষেত্রের শ্রমিকদের মতো দেহ ব‌্যবসায়ীরাও শ্রমিক। কিন্তু তাঁরা শ্রমিকদের মর্যাদা পান না। সেই মর্যাদা চেয়েই তাঁরা এবার পথে নামবেন। শহর কলকাতার যৌনকর্মীরা যে সমস্ত শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত তাদের কোনও সরকারী স্বীকৃতি নেই। নেই কোনও রেজিস্ট্রেশন নম্বর। নিজেদের শ্রমিক সংগঠনের জন‌্য সরকারী রেজিস্ট্রেশন নম্বরের দাবি রেখেছেন দেহ ব‌্যবসায়ীরা। রাজ‌্য সরকারের কাছে তাঁদের দাবি, অবিলম্বে সব দেহ ব‌্যবসায়ীদের শ্রমিকের মর্যাদা দিতে হবে। আর তাই শ্লোগান উঠছে, ‘গতর খাটিয়ে খাই, শ্রমিকের অধিকার চাই।’ তবে শুধু পয়লা মে সোনাগাছির যৌনকর্মীরা পথে নামবেন এমনটা নয়। তার আগে ৩০ এপ্রিল বিকালেও তাঁরা এই দাবি নিয়েই পথে নামবেন। সেদিন দুর্বার মহিলা সমন্বয় কমিটির পক্ষ থেকে বিকেল ৪টে থেকে একটি জমায়েতের ডাক দেওয়া হয়েছে। শহরের দেহ ব‌্যবসায়ীরা সেখানে হাজির থাকবেন।

সেই জমায়েত থেকে দাবি তোলা হবে, আর পাঁচজনের মতো রেশন কার্ড, ভোটার কার্ডে যৌনকর্মীদের বাড়ির ঠিকানা দিতে বাধ‌্য করা যাবে না। তাঁদেরকে ঠিকানা গোপন রাখার অনুমতি দিতে হবে। কাস্টমার আর যৌনকর্মীর মধ্যে সম্মতির সহবাস হলে তাতে পুলিশ নাক গলাতে পারবে না। ২০২২ সালের ১৯ মে সুপ্রিম কোর্ট দেহ ব‌্যবসায়ীদের নিয়ে একটি রায় দেয়। সেখানে বলা হয়েছিল, স্বেচ্ছায় কেউ দেহ ব্যবসায় যুক্ত হলে তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না পুলিশ। দেহ ব‌্যবসায়ীদের অভিযোগ, সুপ্রিম কোর্ট এই রায় দিলেও তা কার্যকর করা হচ্ছে না। অবিলম্বে তা কার্যকর করতে হবে।

স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হলেন দুঁদে আমলা দুষ্মন্ত নারিয়ালা

ঝোড়ো ব্যাটিং অভিষেক-শ্রেয়সের, ১৯০ রান তুলল ভারত

আদৌ বিয়ের জন্য প্রস্তুত? ছাদনাতলায় বসার আগে অবশ্যই মিলিয়ে নিন এই ১৪ লক্ষণ

‘মৃত্যুর জন্য আসছেন..,’ অস্ট্রেলিয়া সফরের আগেই মোদিকে খুনের হুমকি মুসলিম যুবকের

ভাগ্নের সঙ্গে প্রেমে মজেছিলেন মামী! মর্মান্তিক পরিণতিতে ঘর বাঁধার স্বপ্ন ভেঙে চুরমার

অভিষেক ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ ‘বিস্ময় বালক’ বৈভব, ২ ছক্কায় ১৪ রান করে আউট

ইতিহাস গড়লেন বৈভব, ভেঙে দিলেন শচিন তেন্ডুলকর-শেফালি বর্মার রেকর্ড

শুভেন্দুর নামে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য, গ্রেফতার তৃণমূল কর্মী

‘চন্দ্রিমাকে বিশ্বাস করবেন না’, মমতাকে সতর্ক করেছিলেন তৃণমূলের বর্ষীয়ান নেতারা

‘প্রতি ফোঁটা রক্তের হিসেব নিতে প্রস্তুত হোন’, আওয়ামী লীগ কর্মীদের বার্তা শেখ হাসিনার

বঙ্গোপসাগরে আরও জোরালো নিম্নচাপ, রবিবার তুমুল বৃষ্টিতে ভাসবে বাংলা!

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! একাধিক পদে চলছে নিয়োগ, জানুন আবেদনের শেষ দিন

গুলিতে মহিলা চিকি‍ৎসকের মৃত্যু: বিজেপি বিধায়কের চার বছরের জেল, ২৫ লক্ষ জরিমানা

‘সাহস থাকলে বিজেপিতে যোগ দিন,’ চন্দ্রিমা-ঋতব্রত-ফিরহাদদের স্পষ্ট বার্তা মমতার