Loading live market data...
Loading active stocks...
Connecting...

দিল্লিকে হারিয়ে ফের জয়ের ছন্দে ফিরতে মরিয়া কেকেআর

Share:

নিজস্ব প্রতিনিধি : সোমবার ফের দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নামছে কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে নামছে কেকেআর। গত ম্যাচে বিশাখাপত্তনমে কলকাতার কাছে হার মানতে হয়েছে দিল্লিকে। এদিনের ম্যাচেও কি কলকাতা জিতে দ্বিতীয় স্থান দখল করতে পারবে, এখন সেটাই দেখার।

গত ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ২৬১ রান করেও ঘরের মাঠে হারতে হয়েছিল শ্রেয়স আইয়ার, সুনীল নারিনদের। অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ঋষভ পন্থরা জিতে যায়। সেই ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে ২৫৭ রান করে দিল্লি। তবে জবাবে ব্যাট করতে দিল্লির বোলারদের কাছে পর্যদুস্ত হতে হয় মুম্বইকে। ফলে এদিনের ম্যাচে দিল্লি যে কেকেআরের বিরুদ্ধে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে নামবে, তাতে কোনও সন্দেহ নেই। যেভাবে দুই দলের ব্যাটসম্যানরাই দুরন্তে ফর্মে রয়েছে, তাতে এদিন ইডেনের পিচে ফের রানের বন্যা বয়ে যাবে বলেই মনে করা হচ্ছে।

জানা যাচ্ছে, এদিনের ম্যাচেও ব্যাটিং লাইনআপ একই রাখছে কেকেআর। ফিল সল্টের সঙ্গে সুনীল নারিন ওপেন করতে নামবে। এরপর অঙ্গকৃশ রঘুবংশী, শ্রেয়স আইয়ার, ভেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেলের মতো ব্যাটসম্যানরা রয়েছেন। অন্যদিকে এদিনও চোটের কারণে খেলতে পারছেন না মাইকেল স্টার্ক। স্টার্কের বদলে দুশ্মন্ত চামিরাকে খেলানো হবে। অন্যদিকে দিল্লি দলেও ব্যাটিং লাইনআপ একই থাকবে কারণ কে এল রাহুল, ফ্রেজার ম্যাকগার্গ, সাই হোপ, ঋষভ পন্থের মতো খেলোয়াড়রা দুর্ধর্ষ ফর্মে রয়েছেন। তবে এদিনের ব্যাটিং নির্ভর পিচে রসিখ সালামের মতোর বোলার কেমন পারফরমেন্স করে, সেটাই এখন দেখার। উল্লেখ্য, গত ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে তিন উইকেট নিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন রসিখ।

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

ঝাড়গ্রাম হাসপাতাল পরিদর্শনে বিধায়ক লক্ষীকান্ত সাউ, পরিষেবা উন্নয়নে দিলেন জোর

দুরন্ত ব্যাটিং ক্লাসেন-ঈশানের, পঞ্জাবকে ২৩৬ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

ভবানী ভবনে পুলিশ ওয়েলফেয়ার অফিসে ঝুলল তালা,ডিউটিরত পুলিশ কর্মীদের বদলি অন্যত্র

ইম্পা-র অফিসে কেন্দ্রীয় বাহিনী, গ্রেফতার হতে পারেন কয়েকজন প্রযোজক

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত