তৃতীয় দফার ভোটে লড়াইয়ে নামা ১৮ শতাংশ প্রার্থীই ‘দাগি’

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভোটের রাজনীতিতে ‘দাগ’ প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার পাচ্ছে চলতি লোকসভা ভোট তা বুঝিয়ে দিচ্ছে। আগামী ৭ মে তৃতীয় দফায় ১২ রাজ্যের ৯৫ আসনে লোকসভার ভোট হতে চলেছে। নিজেদের ভাগ্য পরীক্ষায় নেমেছেন ১,৩৫২ জন প্রার্থী। আর ওই প্রার্থীদের প্রতি ছয়জনের মধ্যে একজনই ‘দাগি’। অর্থা‍ৎ তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। দাগিদের প্রার্থী করার ক্ষেত্রে কংগ্রেস-বিজেপিকে পিছনে ফেলে দিয়েছে লালুপ্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল। ওই দলের ১০০ শতাংশ প্রার্থীর বিরুদ্ধেই ফৌজদারি মামলা রয়েছে।

বেসরকারি নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের (এডিআর) প্রতিবেদন অনুযায়ী, লোকসভার তৃতীয় দফায় ভোটে লড়তে নামা ১,৩৫২ প্রার্থীর মধ্যে ২৪৪ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা চলছে। আর ওই ২৪৪ জনের মধ্যে ১৭২ জনের বিরুদ্ধে গুরুতর ধারায় মামলা চলছে। ওই গুরুতর অপরাধের মধ্যে রয়েছে খুন, খুনের চেষ্টা, মহিলাদের বিরুদ্ধে অপরাধ সংগঠিত করা এবং ঘৃণা ভাষণ ছড়ানো।

এডিআরের রিপোর্ট অনুযায়ী, তৃতীয় দফায় লড়তে নামা ১,৩৫২ জন প্রার্থীর মধ্যে ৭ জন ইতিমধ্যেই নিম্ন আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত। পাঁচ জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় অর্থা‍ৎ খুনের ঘটনায় জড়িত থাকার আপরাধে মামলা চলছে। ২৪ জনের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগে অর্থা‍ৎ ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৩০৭ নম্বর ধারায় মামলা চলছে। ৩৮ জনের বিরুদ্ধে মহিলাদের বিরুদ্ধে অপরাধ সংগঠিত করার অভিযোগে মামলা রয়েছে। তার মধ্যে দু’জনের বিরুদ্ধে চলছে ধর্ষণ মামলা। কংগ্রেসের ২৬ এবং বিজেপির ২২ প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি ধারায় মামলা রয়েছে। উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনার (ইউবিটি) চার প্রার্থীর বিরুদ্ধে মামলা রয়েছে।

দিনদুপুরে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে কোপের পর বিষ খেল অভিযুক্ত, চাঞ্চল্য শিলিগুড়িতে

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

১০ বছরের নাবালিকাকে ঘরে আটকে রেখে যৌন হেনস্থা! গ্রেফতার সত্তরোর্ধ্ব বৃদ্ধ

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

সংস্কার শেষে মা ফিরেছেন গর্ভগৃহে! এবার তারাপীঠের ঐতিহ্য সংরক্ষণে নয়া উদ্যোগ

উ‍ৎসবের মরশুমে অতিথিদের চমকে দিতে বানিয়ে ফেলুন বিটের জিলিপি

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?