রাজভবনের পিস রুম মহিলাদের পিস হেভেনে পরিণত হয়েছে, কটাক্ষ চন্দ্রিমার

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যপাল রাজভবনে যে পিস রুম তৈরি করার কথা বলেন মানুষের অভিযোগ নিস্পত্তি হবেন  বলেন ,সেই পিস রুম মহিলাদের পিস হেভেনে পরিণত হয়েছে। রাজভবনে রাজ্যপালের বিরুদ্ধে এক মহিলা কর্মী শ্লীলতাহানির অভিযোগ থানায় দায়ের করার পর এভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য(Chandrima Bhattacharya)। তিনি বলেন, প্রধানমন্ত্রী(PM) নির্বাচনী তিনটি জনসভায় যোগ দিতে শুক্রবার রাতে শহরে প্রবেশ করছেন। রাত্রি বাস করবেন তিনি রাজভবনে। সেখানে রাজভবনে রাজ্যপাল মহিলা কর্মীদের সঙ্গে যে আচরণ করছে তা এই বাংলার সংস্কৃতি বিরোধী। এই ঘটনাকে ছি: বলে মন্তব্য করে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, নারী নির্যাতনের অভিযোগ রাজ্যপালের বিরুদ্ধে। এ কি ধরনের ঘটনা ঘটছে? যেখানে দেশের প্রধানমন্ত্রী বারবার নারী শক্তি নারী শক্তির কথা বলছেন সেখানে রাজ্যপাল নারীর অপমান করছেন রাজভবনে।

বাংলার মাটি সাংস্কৃতিকভাবে ঐতিহ্য ভাবে শক্তিশালী সেই মাটিতে যে ঘটনা ঘটছে তাকে শুধু বলি ছি:। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে,সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ।রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করলেন রাজভবনের এক মহিলা কর্মী। তিনি রাজভবনের হোস্টেলে থাকেন।রাজ্যপাল সিভি আনন্দ বোসের(C V Ananda Bose) বিরুদ্ধে শ্লীলতাহানির লিখিত অভিযোগ করলেন এক মহিলা। খবর পেয়েই রাজভবনে পৌঁছন হেয়ার স্ট্রিট থানার অ্যাডিশনাল ওসি। তাঁর সামনেই রাজ্যপালের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন মহিলা। এর পর ওই মহিলাকে থানায় নিয়ে যান তাঁরা।

প্রধানমন্ত্রী পৌঁছনোর কয়েক ঘণ্টা আগে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে দায়ের হল শ্লীলতাহানির অভিযোগ। বৃহস্পতিবার বিকেলে চাঞ্চল্যকর এই অভিযোগ করেছেন এক মহিলা। তাঁকে হেয়ার স্ট্রিট থানায়(Hare St P.S.) নিয়ে যান পুলিশ আধিকারিকরা। অভিযোগকারিনীর কাছ থেকে ঘটনাক্রম বোঝার চেষ্টা করছেন তদন্তকারীরা।পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ রাজভবনে পুলিশ ফাঁড়ির ওসির ঘরে এক মহিলা কর্মী পৌঁছন। ২০১৯ সালের পয়লা জুন থেকে তিনি রাজভবনে কর্মরত ছিলেন।তিনি দাবি করেন, রাজ্যপাল তাঁর শ্লীলতাহানি করেছেন। সূত্রের খবর, মহিলা রাজভবনের(Rajbhavan) পিস রুমের অস্থায়ী কর্মী ছিলেন। তাঁকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে রাজ্যপাল ২ বার শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। ওই মহিলা কর্মীর অভিযোগ এর আগে একবার তিনি শ্লীলতা হানির মুখোমুখি হয়েছিলেন ।এরপর তিনি শুক্রবার তাকে আবার রাজ্যপাল দেখে পাঠালে সঙ্গে করে সুপারভাইজারকে নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করতে গেছিলেন ।কিন্তু অভিযোগ হল সুপারভাইজারকে ঘরের বাইরে বের করে দিয়ে রাজ্যপাল ওই মহিলার সঙ্গে একা কথা বলতে শুরু করেন এবং এরপরই ওই মহিলা কর্মী রাজভবনের পুলিশ ফাঁড়িতে এসে রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনেন।

যেহেতু রাজ্যপালের(Govonor) বিরুদ্ধে কোন অভিযোগ দায়ের করা এবং তদন্ত করার এক্তিয়ার পুলিশের নেই। তাই গোটা বিষয়টি নিয়ে আইনি পরামর্শ নিয়ে রাষ্ট্রপতির কাছে অথবা দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে কলকাতা পুলিশ। ইতিমধ্যে কলকাতা পুলিশের পক্ষ থেকে গোটা বিষয়টি রাজ্যের স্বরাষ্ট্র দফতরকে রিপোর্ট আকারে জানানো হয়েছে। এদিকে রাজ্য পালের পক্ষ থেকে রাজভবনের বিবৃতিতে জানানো হয়েছে সত্যের জয় হবেই। এই কৌশলী বর্ণনাতে তিনি ভীত হতে চান না। কেউ যদি আমাকে অপমান করে নির্বাচনী সুবিধে পায় ভগবান তাদের মঙ্গল করুক। কিন্তু এসব করে বাংলায় দুর্নীতি এবং অন্যায়ের বিরুদ্ধে আমার ভূমিকাকে রোধ করতে পারবে না বলে রাজ্যপাল তার বিবৃতিতে রাজভবন থেকে স্পষ্ট জানিয়ে দেন।

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি