বেঙ্গালুরুকে হারিয়ে আইপিএলে টিকে থাকতে মরিয়া গুজরাত

Share:

নিজস্ব প্রতিনিধি : শনিবার ফের ঘরের মাঠে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবারের আইপিএলের দৌড়ে এই ২ দল ভালো জায়গায় নেই। ২ দলই পয়েন্ট তালিকায় তলানিতে রয়েছে। এই প্রেক্ষাপটে গুজরাত কি পারবে বেঙ্গালুরুর বিরুদ্ধে জিতে প্লে অফে যাওয়ার আশা জিইয়ে রাখতে এখন সেটাই দেখার।

এদিন বেঙ্গালুরুর বিরুদ্ধে গুজরাত টাইটান্স প্রায় একই দল নামাতে চলেছে। তবে গুজরাতের প্রথম একাদশে নুর আহমেদের বদলে জশ লিটল বা স্পেনসার জনসনকে খেলানো হতে পারে। এদিন সাই সুদর্শনকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলানো হতে পারে। তবে বোলিংয়ের সময় অবশ্য সুদর্শনের বদলে সন্দীপ ওয়ারিওয়ারকে খেলানো হতে পারে।

অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলেও কোনও পরিবর্তন আনা হচ্ছে না। গত ম্যাচে যে দল নিয়ে মাঠে নেমেছিল বেঙ্গালুরু, সেই দল নিয়ে এদিনও খেলতে নামছে বিরাট কোহলিরা। এর আগে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে মাঠে নেমে দুরন্ত জয় পেয়েছে বেঙ্গালুরু। বিরাট কোহলির সঙ্গে সঙ্গে দুরন্ত পারফরমেন্স করতে দেখা গিয়েছে উইল জ্যাকসকে। সেইমতো সাই সুদর্শন ও শাহরুখ খানের দৌলতে গুজরাত ২০০ রান করলেও ম্যাচ জিতাতে পারেনি। গত চারটি ম্যাচে গুজরাতের বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরমেন্স রয়েছে বিরাটে। গুজরাতের বিরুদ্ধে বিরাটের সর্বনিম্ন রান ৫৮। এদিনের ম্যাচে কি বিরাট একই ফর্ম ধরে রাখতে পারবে, এখন সেটাই দেখার।  

৩৮ কোটির দুর্নীতিতে অভিযুক্ত সোনা পাপ্পু, চার্জশিটে দাবি ইডির

ভুয়ো পরিচয়পত্র বানিয়ে পাঁচ বছর কলকাতায় বাস, ভবানীপুর থেকে গ্রেফতার আফগান যুবক

হাইকোর্টের নির্দেশে সই জাল কাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

গানের মধ্যেই পোশাক খুলে গেল জ্যাকলিনের, ‘জুগনি’ মিউজিক ভিডিও নিয়ে বিতর্কের ঝড়

অবিশ্বাস্য! বিজয়ের সঙ্গে দেখা করতে ২৫০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে রওনা দিলেন এই যুবক

বেআইনি নির্মাণ মামলায় সশরীরে আদালতে হাজিরার নির্দেশ উত্তর ২৪ পরগনার জেলাশাসককে

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা, কলকাতা হাইকোর্টে জানালেন অধ্যক্ষ

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এলাকায় তুমুল উত্তেজনা

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

বৃষ্টিতে শরীর চাঙ্গা রাখতে বাড়িতে বানান নরওয়ের জাতীয় খাবার ফারিকল

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য রাজ্যের

ইলিশের স্বর্গীয় স্বাদ, নেই কাঁটার ঝামেলা! বর্ষার সন্ধ্যায় বানিয়ে ফেলুন মুচমুচে ইলিশ ফ্রাই