জিম নয়, এই ব্যায়ামেই আছে মেদ ঝরার সমাধান

Share:

নিজস্ব প্রতিনিধি : সুঠাম ফিট বডি কে না চায় ?  কিন্তু এটা করতে গেলে অনেকে ‘থ’ মেরে যান। এর জন্য জিম থেকে শুরু করে ডায়েট, স্কিপিং, দৌড়োনো কত কিছুই না করেন সকলে। সকালে ঘুম থেকে উঠে জিমে যেতে যে কঠিন কঠিন ব্যায়াম গুলো করতে হয় তা অনেকের কাছে ‘ঝামেলা’। আবার অনেকে এমন আছেন যারা কাজের চাপে সময়ই বের করতে পারেন না জিম যাবার জন্য। অথচ দিনের পর দিন অনিয়মিত খাদ্যাভাসের ফলে শরীরের ওজনও বাড়ে তড়তড়িয়ে। তাই রইল কিছু সমাধান। এই পাঁচ মিনিটের দুটি অভ্যাসই শরীরের মেদ গলাতে সাহায্য করে। তবে জেনে নিন এই ব্যায়াম করার পদ্ধতি।

এই দুটি ব্যায়াম হলো স্কোয়াট এবং প্ল্যাঙ্ক।

কি ভাবে করবেন স্কোয়াট? চেয়ারে বসার মত করে হাঁটু ভাঁজ করে কোমর ও পিঠ সোজা রেখে দাঁড়ানোকেই স্কোয়াট বলে। রোজ শরীরচর্চার সময় না পেলেও নিয়ম করে মিনিট পাঁচেক স্কোয়াট করুন। স্কিপিং, দৌড়ানো ও হাটাহাটিতে পায়ের পেশীর যে উপকার মেলে, এই স্কোয়াট থেকে তার অনেকটাই পাওয়া সম্ভব। এই ব্যায়ামের ফলে সারা শরীরে রক্ত সঞ্চালন ভালো হয়, এছাড়াও হরমোন ক্ষরণ, কোষে কোষে পুষ্টিগুণ পৌঁছানোর কাজও সহজ হয়ে যায়।

এবার জেনে নিন প্ল্যাঙ্ক করার নিয়ম

এই ব্যায়ামটি করতে চাইলে প্রথমে পেটের উপর ভর দিয়ে শুয়ে পড়ুন তারপর দুই হাত কোনই থেকে ভাঁজ করে হাতের ভরে শরীরটাকে উপরে তুলতে হবে। এইভাবে কিছুক্ষণ শরীরটাকে উপরে তুলে রাখুন। ভুড়ি কমাবার জন্য এই ব্যায়ামটি একাই একশ ।

তাহলে কতক্ষণ প্ল্যাঙ্ক করলে উপকার পাওয়া যাবে ?

এক্ষেত্রে প্রথম প্রথম ১০ থেকে ১৫ সেকেন্ড প্ল্যাঙ্ক করার চেষ্টা করুন। তারপর ধীরে ধীরে সময়টা ৬০ সেকেন্ডে নিয়ে যান । এ ভাবে তিন থেকে চার সেট করুন।

তাই সুস্থ থাকতে যত তাড়াতাড়ি সম্ভব এই ব্যায়ামগুলি করা শুরু করতে পারেন। এতে আপনাকে বেশি ঝামেলাও পোহাতে হবে না। জিমে যাবার হেডেকও থাকবে না।

 জরুরী সাবধানতা :  এগুলো শুধুমাত্র তথ্য দেওয়ার জন্য। কোনরকম বাধ্যতামূলক নয়। যাদের স্বাস্থ্যঝুঁকি আছে তাঁদের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উচিত এই বিষয়ে।

রাম মন্দিরের চাঁদা চুরি কাণ্ডে আটজনের নামে এফআইআর, পুলিশের জালে দুই

তারাতলাকাণ্ডে ফিরহাদের ‘ঘনিষ্ঠ’ কালীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

শুক্রবার সকালে চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?