রাজ্যপালের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগের প্রাথমিক রিপোর্ট যাবে নবান্নে

রাজ্যপালের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগের প্রাথমিক রিপোর্ট জমা পড়েছে কলকাতার পুলিশ কমিশনারের কাছে। এই রিপোর্ট এবার জমা পড়বে নবান্নে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার রাজ্যপাল(Governor of West Bengal) সি ভি আনন্দ বোসের(C V Anand Bose) বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন রাজভবনেরই এক অস্থায়ী মহিলা কর্মী। চলতি মাসের ২ তারিখ নাগাদ বিষয়টি সামনে আসে। সেই ঘটনার জেরে ওই মহিলা কলকাতার হেয়ার স্ট্রিট থানায় রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগও জানান। অভিযোগ পাওয়া মাত্রই তদন্তে নামে পুলিশ(Kolkata Police)। যদিও রাজ্যপাল জানিয়েছিলেন, পদে থাকাকালীন অবস্থায় দেশের কোনও রাজ্যপালের বিরুদ্ধেই কোনও তদন্ত করতে পারে না পুলিশ। সেই এক্তিয়ার তাদের নেই। একই সঙ্গে সংবিধানের কথা স্মরণ করিয়ে দিয়ে রাজভবনের কর্মীদের এই ঘটনা প্রসঙ্গে কোথাও মুখ খুলতে নিষেধ করেছিলেন রাজ্যপাল স্বয়ং। তদন্তের স্বার্থে পুলিশ রাজভবনের বেশ কয়েক জন কর্মীকে তলব করেছিল। কিন্তু সূত্রের খবর, কেউই হাজিরা দেননি। এখন জানা যাচ্ছে, রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগের প্রাথমিক রিপোর্ট জমা পড়েছে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের(Vineet Goyal)কাছে। কিন্তু তাতে রাজভবনের কর্মীদের কোনও বয়ান নেই। এই রিপোর্ট(Primary Investigation Report) এবার জমা পড়বে নবান্নে(Nabanna)।

জানা গিয়েছে, রাজ্যপালের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগ খতিয়ে দেখতে প্রাথমিক অনুসন্ধান শুরু করেছিল কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল বা সিট। । প্রাথমিক অনুসন্ধানে উঠে আসা তথ্যের ভিত্তিতেই রিপোর্ট তৈরি করেন তদন্তকারী অফিসারেরা। গত শনিবার ওই রিপোর্ট কলকাতার নগরপালের কাছে জমা পড়েছে বলেই খবর। কিন্তু সেখানে নেই রাজভবনেই কোনও কর্মীর কোনও বয়ান। যেহেতু পুলিশ ডাকার পরেও রাজভবনের কেউ কোনও থানায় হাজিরা দেননি তাই, রাজ্যপালের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির প্রাথমিক রিপোর্টে রাজভবনের কর্মীদের বয়ান নেই। তবে ভবিষ্যতে কোনও বয়ান মিললে তা প্রাথমিক রিপোর্টে যোগ করা হবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই রাজভবনের সিসিটিভি ফুটেজ রাজ্যের পূর্ত দফতরের কাছ থেকে সংগ্রহ করেছে পুলিশ, যা তাঁরা এখন খতিয়ে দেখেছে। অভিযোগকারিণীর বয়ানের সঙ্গে ফুটেজের কিছু অংশ মিলেও গিয়েছে বলে খবর। সূত্রের খবর, বিনীত গোয়েলের কাছে জমা পড়া রিপোর্ট যাবে নবান্নে। তবে কেন্দ্র সরকার এখনও পর্যন্ত এই ঘটনা নিয়ে রাজ্যপালের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়নি। তবে কেন্দ্রের গদি ওল্টালে রাজ্যপাল পদ যেতে পারে বোসের। তখন এই শ্লীলতাহানির ঘটনা তাঁকে কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দিতে পারে।

ক্রেন দিয়ে নামানো হচ্ছে মেসির বিশাল মূর্তি! কোথায় রাখা হবে স্ট্যাচুটি?

মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে কন্টেনার উল্টে দুর্ঘটনা, মৃত ২, জখম ১

তিন সন্তানকে বিষ খাইয়ে আত্মহত্যার চেষ্টা মায়ের, নেপথ্যে কোন কারণ?

সঙ্গী আপনার প্রতি কতটা দুর্বল? জেনে নিন সম্পর্কের ৬ টি গুরুত্বপূর্ণ লক্ষণ

আর কাটতে হবে না টিকিট! সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি, লাগবে পরিচয়পত্র

সাইরেনের শব্দে ভাঙল ঘুম, কুয়েতে মিসাইল ও ড্রোন হামলা ইরানের

উত্তরবঙ্গে ‘ফিলিং কুল’, প্যাচপ্যাচে গরম ফিরছে দক্ষিণবঙ্গে, স্বস্তি মিলবে কবে?

শুভেন্দুর পূর্ণাঙ্গ মন্ত্রিসভা, ৩৫জনের মধ্যে কারা জায়গা পাবেন?

সোমে DA নিয়ে সুখবর রাজ্য সরকারি কর্মচারিদের? চার কর্মী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

স্বপ্নভঙ্গ শুভমনদের, কোহলির ব্যাটে টানা দ্বিতীয়বার আইপিএল জয় বেঙ্গালুরুর

ভুবনেশ্বর কুমারকে টেক্কা দিয়ে বেগুনি টুপির মালিক কাগিসো রাবাদা

ফুচকা খাওয়া নিয়ে তুমুল সংঘর্ষ, পণ্ড হল বিয়ের অনুষ্ঠান

মাসের শুরুতেই একধাক্কায় প্রায় ৫৪ টাকা দাম বাড়ল রান্নার গ্যাসের

মনের কথা লহমায় বুঝে ফেলেন এই মূলাঙ্কের জাতকরা, এদের ষষ্ঠ ইন্দ্রিয় অত্যন্ত সজাগ