চাপমুক্তভাবেই পঞ্জাবের বিরুদ্ধে খেলতে নামছে রাজস্থান রয়্যালস

Share:

নিজস্ব প্রতিনিধি : বুধবার চাপমুক্তভাবেই পঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে রাজস্থান রয়্যালস। ইতিমধ্যে ১২টি ম্যাচ খেলে ১৬ পয়েন্ট রয়েছে রাজস্থানের। এদিনের ম্যাচ যদি যশস্বী জয়সওয়ালরা যেতে, তাহলে প্লে অফে যাওয়া পুরোপুরি নিশ্চিত হয়ে যাবে। অন্যদিকে পঞ্জাব কিংস ১২টি ম্যাচ খেলে ৮ পয়েন্ট পেয়েছে। ফলে আইপিএল থেকে ছিটকে গিয়েছে পঞ্জাব।

জানা যাচ্ছে, এদিনের ম্যাচে দুরন্ত ফর্মে থাকা ষশ বাটলারকে পাচ্ছে না রাজস্থান রয়্যালস। এদিনের ম্যাচে টম কোহলার কোডমোর প্রথমবার ব্যাট করতে নামবে। কোহলার ছাড়াও ট্রেন্ট বোল্ট ও সিমরন হায়াতমারকে খেলানো হবে। পাশাপাশি জানা যাচ্ছে, নানদ্রে বারগার, রভম্যান পাওয়েল ও কেশব মহারাজের মধ্যে যেকোনও একজনকে খেলানো হতে পারে। এছাড়া রাজস্থান রয়্যালসের প্রথম একাদশে আর কোনও পরিবর্তন আনা হয়নি।

অন্যদিকে এদিনের ম্যাচে লিম লিভিংস্টোনকে পাচ্ছে না পঞ্জাব কিংস। টি ২০ বিশ্বকাপে খেলার জন্য বাছাই হওয়ায় এদিনের ম্যাচে লিভিংস্টোনকে পাওয়া যাচ্ছে না। তবে এদিন স্যাম কারেন ও জনি বেয়ারস্টোকে পাওয়া যাবে রাজস্থান রয়্যালস দলের বিরুদ্ধে। জানা যাচ্ছে, এই ২ ক্রিকেটারও টি ২০ বিশ্বকাপে ইংল্যান্ড দলের হয়ে খেলতে যাবেন। কর্ণাটকের সুইং বোলার বিদওয়ান্ত কাভেরাপ্পাকে এদিন ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলানো হতে পারে। অন্যদিকে কাগিসো রাবাডাকে এদিন খেলছেন না। তার পরিবর্তে নাথান এলিসকে খেলানো হতে পারে।

 

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের