অবসরের কথা শুনে কেঁদে ফেলেন স্ত্রী, মা, ভিডিও বার্তায় বললেন সুনীল

Share:

নিজস্ব প্রতিনিধি : কোচ বা সতীর্থদের নয়, সবার আগে নিজের পরিবারের সদস্যদের অবসরের সিদ্ধান্ত জানানোর ব্যাপারে ভেবেছিলেন সুনীল ছেত্রী। এই প্রসঙ্গে সুনীল জানিয়েছেন, নিজের মা ও স্ত্রীকে যখন তিনি অবসরের কথা বলেছিলেন, তখন তাঁরা কেদে ফেলেন।

বৃহস্পতিবার নিজের ভিডিও বার্তায় অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছেন সুনীল ছেত্রী। ভিডিও বার্তায় পরিবারের সদস্যদের কথা জানিয়ে সুনীল বলেন, ‘অবসরের কথা সবার আগে নিজের পরিবারের সদস্যদের বলেছিলেন। বাবা স্বাভাবিক আচরণই করেছিলেন। কিন্তু মা ও স্ত্রী কাঁদতে শুরু করে দিয়েছিলেন।‘ একইসঙ্গে সুনীল তাঁর মা ও স্ত্রীকে উদ্দেশ্য করে জানিয়েছেন, ‘ওরা তো প্রায়ই আমাকে বলে কত বেশি ম্যাচ খেলতে হচ্ছে। আমাকে খেলতে দেখলে ওদের মানসিক চাপ বেড়ে যায়। পরের ম্যাচের পর এবারে আর দেশের হয়ে কোনওদিন খেলব না।‘

আগামী ৬ জুন কাতারের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচেই সুনীল ছেত্রীর শেষ ম্যাচ হওয়ার কথা রয়েছে। তার আগে নিজের অভিজ্ঞতার কথা এদিন ভক্তদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন এই ফুটবলার। সুনীল জানিয়েছেন, ‘গত ১৯ বছর ধরে অসহ্য চাপ ও দেশের হয়ে খেলার আনন্দ দুটোই আমার সঙ্গে ছিল। ব্যক্তিগতভাবে আমি কোনওদিন ভাবেননি যে আমি এতগুলি ম্যাচ খেলব। আমি যে এটা-ওটা ভেবে খেলা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, এমনটা নয়। হঠাৎ করেই আমার মনে হয়েছে, পরের ম্যাচটাই শেষ ম্যাচ। যে মুহূর্তে পরের ম্যাচটাই শেষ ম্যাচ ভাবলাম, তখন অনেক স্মৃতি ভিড় করতে শুরু করল। ফুটবলকে নিয়ে অনেক কথাই ভাবতে শুরু করলাম।‘

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী

সন্দেশখালিতে ছেলের সামনেই মায়ের শ্লীলতাহানি, পুলিশের জালে শাহজাহানের শাগরেদ

রিলস স্ক্রল করা বন্ধ করতে পারছেন না? জেনে নিন এই সহজ কৌশল

আঘাতের পর ফের ওয়ার্কআউট! জানুন হাঁটু সুরক্ষিত রাখার সহজ উপায়

সিজারের পর প্রসূতির পেটে তুলো-সুতো থাকার অভিযোগ, কাঠগড়ায় চিকিৎসক

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি কিংবা বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

শান্তিনিকেতনের পৌষমেলায় এবারও অনলাইনে স্টল বুকিং, থাকছে বিশেষ শর্ত

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে