আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভাঙ্গরে মুখোমুখি দুই হেভিওয়েট নেতা, ভোটের প্রচারে অভিষেক-নওশাদ

নিজস্ব প্রতিনিধি: ভরা লোকসভার নির্বাচনের মরসুম। ১৯ এপ্রিল থেকে শুরু হয়েছে এই গনতান্ত্রিক উৎসব। যা চলবে আগামী ১ জুন পর্যন্ত। ইতিমধ্যেই পঞ্চম দফার ভোট শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হয়েছে। কিন্তু এখনও দু দফার ভোট বাকি। আর দুই দফাতেই রয়েছে দেশের দুই উত্তপ্ত কেন্দ্র। ২৫ মে দিল্লির ৭ টি আসনে ভোট, আর ১ জুন গোটা কলকাতায় ভোট। যার মধ্যে আছে, কলকাতা উত্তর, দক্ষিণ এবং যাদবপুর কেন্দ্র। ইতিমধ্যেইশাসক-বিরোধী দলগুলির প্রচার পর্ব শেষপ্রায়। কেউ কোনও ভাবেই নিজের জায়গা ছাড়তে নারাজ। জোর কদমে প্রচার চালাচ্ছে রাজ্যের শাসকদলও। বিরোধী দলের কোনও বিস্ফোরক মন্তব্যে পাত্তা না দিয়ে জোরকদমে প্রচার চালাচ্ছে শাসকদল।

পঞ্চমদফা ভোট পর্যন্ত কিছু কিছু জায়গা ছাড়া বাংলায় শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। শাসকদল এর নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও নিজের মতো করে ভোটের প্রচার সেরেছেন। বাংলার বেশির ভাগ আসনই যে, তৃণমূলের দখলে থাকবে না নিয়ে বেশ আশাবাদীও তিনি। এমনকি এবার লোকসভার ভোটে যাঁদেরকে শাসকদলের প্রার্থী করা যায়নি, তাঁরাও বিনা দ্বন্দ্বে দলে তাঁদের সহকর্মীদের হয়ে প্রচার সেরেছেন। নিজেদের দলের মধ্যেই যে কর্মীদের মধ্যে, কতটা বোঝা পড়া, তা একেবারেই স্পষ্ট। আজ বৃহস্পতিবার ভাঙ্গরে লোকসভা নির্বাচনের প্রচারে নামছেন দুই দলের হেভিওয়েট নেতা। একজন অভিষেক বন্দ্যোপাধ্যায়, অন্যজন ভাঙরের শক্তিশালী ISF নেতা নওশাদ সিদ্দিকী। লড়াই হবে একেবারে সেয়ানে সেয়ানে।

যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের প্রচারে বিশাল জনসভার আয়োজন করেছে তৃণমূল করেছে। সভা ও রোড শো আয়োজনের দায়িত্ব বর্তেছে শওকত মোল্লার উপরে। অন্যদিকে ভাঙ্গরের শক্তিশালী ঘাঁটি রয়েছে আইএসএফের। যাদবপুর লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী নুর আলম খানের হয়ে প্রচার করবেন ভাঙ্গড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। ভাঙ্গড়ের পোলেরহাট এলাকায় সভা রয়েছে। 

Published by:

Share Link:

More Releted News:

ভোট মিটতেই একলাফে সিলিন্ডার পিছু ৯৯৪ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম

কোন কোন বুথে পুনর্নির্বাচন হবে, এখনও খতিয়ে দেখছে নির্বাচন কমিশন

‘মানুষের ভোট যেন সুরক্ষিত থাকে,’ স্ট্রং রুম থেকে বেরিয়ে বললেন মমতা, ক্ষোভ পুলিশের ভূমিকায়

কালবৈশাখীর মধ্যেই ভবানীপুর কেন্দ্রের স্ট্রং রুমের পাহারায় মমতা

এক্সিট পোল নয়, প্র‍্যাক্টিক্যাল পোলে বিশ্বাস করেন শুভেন্দু অধিকারী

তৃণমূলের EVM-বিকৃতির অভিযোগ খারিজ কমিশনের, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে মোতায়েন বিশাল কেন্দ্রীয় বাহিনী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ