বাড়ল গরমের ছুটি, ১০ জুন থেকে খুলছে স্কুল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের বাড়ল গরমের ছুটি। ৩ জুন অর্থাৎ সোমবার থেকে স্কুল খোলার কথা থাকলেও এবার তা পিছিয়ে গেল। শিক্ষা দফতরের তরফে জানান হয়েছে ১০ জুন অর্থাৎ সোমবার থেকে খুলতে চলেছে রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত প্রাথমিক- মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক স্কুল। তবে ৩ রা জুন থেকে স্কুলে যেতে হবে শিক্ষক-অশিক্ষক কর্মীদের।

বর্তমানে ভোটের জন্য সরকারি স্কুল গুলিতে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তাছাড়াও বহু স্কুল বুথ হিসেবেও ব্যবহৃত হয়েছে। এরফলে ৯ জুনের আগে স্কুলগুলিতে ক্লাস করার জন্য উপযোগী হবে না । সেই জন্য ১০ জুন থেকে স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের শিক্ষা দফতর। তবে শিক্ষা দফতরের তরফে জানান হয়েছে, গরমের ছুটির পর   অতিরিক্ত ক্লাস করাতে হবে স্কুলগুলিকে। পড়ুয়াদের যাতে না কোন অসুবিধা হয় সেইদিকে নজর দিতে হবে স্কুলগুলিকে।

উল্লেখ্য, রাজ্যের ছুটির তালিকা অনুসারে চলতি বছর ৬ মে থেকে গরমের ছুটি পড়বে রাজ্য সরকারি স্কুলগুলিতে। তা শেষ হবে ২ জুন। তবে আচমকাই তীব্র দাবদাহের জেরে পড়ুয়াদের স্বাস্থ্যের কথা ভেবে  ২২ এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আগাম গরমের ছুটি ঘোষণা করেছিল রাজ্য । সেইসময়  অনির্দিষ্টকালের জন্য ছুটির ঘোষণা করা হয়েছিল ।   তবে এখন আবহাওয়াই অনেকটাই বদল এসেছে।  তাই আগামী ১০  জুন থেকে রাজ্যে খুলতে চলেছে স্কুল।

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩