দেখতে থাকুন বদলে যাচ্ছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিশ্বভারতীর সেন্ট্রাল অফিসের সামনে নগ্ন মহিলার তাণ্ডব

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: প্রশ্নের মুখে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের(Viswa Bharati University) নিরাপত্তা ব্যবস্থা। আর সেই নিরাপত্তা ব্যবস্থাকে(Security Encloser) এদিন প্রশ্নের মুখে ফেলে দিয়েছেন এক মহিলা। তিনি মানসিক ভারসাম্যহীন কিনা জানা যায়নি, তবে তাঁর তাণ্ডব বিশ্বভারতীর পাশাপাশি শান্তিনিকেতনেও(Shantiniketan) হইচই ফেলে দিয়েছে। সোম সকালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অফিসের সামনে এক নগ্ন মহিলার তাণ্ডবে গোটা এলাকায় রীতিমত শোরগোল পড়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে প্রবল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আশ্রমিকদের মধ্যেও। কেননা কবিগুরুর স্মৃতিধন্য এবং বিশ্বঐতিহ্যের(UNESCO World Heritage Site) তকমায় ভূষিত এই স্থানে এর আগে এই ধরনের ঘটনা ঘটেনি। যদিও এদিন খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ। তাঁরা ওই মহিলাকে উদ্ধার করে নিয়ে যান শান্তিনিকেতন থানায়। মহিলা ,মানসিক ভাবে অসুস্থ কিনা তা জানতে শান্তিনিকেতন থানায় এক চিকিৎসককেও ডাকা হয় বলে জানা গিয়েছে।

সোমবার সকালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় চত্বরে প্রায় সকলেরই নজরে পড়ে সম্পূর্ণ নগ্ন এক মহিলাকে। বিশ্বভারতীর সেন্ট্রাল লাইব্রেরি ও সেন্ট্রাল অফিসের সামনে প্রতিবাদে সরব হন তিনি। বিষয়টি নজরে পড়তেই ভিড় হয়ে যায় এলাকায়। বিশ্বভারতীর মহিলা নিরাপত্তারক্ষীরা ছুটে যান। ওই মহিলার গায়ে তোয়ালে চাপা দেওয়ার পাশাপাশি পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা করে। তাতেই আরও ক্ষেপে ওঠেন ওই মহিলা। নিরাপত্তারক্ষীদের মারধর করতে থাকেন। খবর দেওয়া হয় শান্তিনিকেতন মহিলা থানায়। সেই খবর পেয়ে ঘটনাস্থলে আসেন শান্তিনিকেতন মহিলা থানার কর্মীরা। তাঁরা ওই মহিলাকে উদ্ধার করে নিয়ে যান। তবে কী কারণে ওই মহিলা নগ্ন হয়ে প্রতিবাদ জানালেন, তা এখনও স্পষ্ট নয়। পাশাপাশি ওই মহিলা কে, কোথা থেকে এসেছেন, কেনই বা এই কাণ্ড, তা জানা যায়নি। তবে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্বভারতীর পড়ুয়া অধ্যাপক, আশ্রমিক ও এলাকাবাসীদের মধ্যে।

Published by:

Share Link:

More Releted News:

জোকা ট্রাম ডিপোতে নাকা চেকিংয়ে বাজেয়াপ্ত ৪ লক্ষাধিক টাকা, আটক ৪

SIR-এ বাদ পড়েছে নাম, তবু ভোটের দায়িত্ব সামলাবেন শিক্ষক দম্পতি!

ভোটের আগেই তৃণমূল ছাড়লেন জলঙ্গির প্রাক্তন বিধায়ক

লক্ষ্মী বনাম অন্নপূর্ণা ভাণ্ডার! প্রতিশ্রুতিতে ভরছে দেওয়াল, কার ভরসা বেশি?

বৃষ্টি মাথায় ভোটপ্রচারে মধ্য হাওড়ার তৃণমূল প্রার্থী অরুপ

উত্তর-দক্ষিণে জোড়া আক্রমণ ! ঝোড়ো প্রচারে মমতা-অভিষেক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ