চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শুরু জোড়া যমজশিশুর অস্ত্রোপচার

আন্তর্জাতিক ডেস্ক: ঢাকা মেডিক্যাল কলেজে সোমবার সকাল আটটায় (স্থানীয় সময়) শুরু হয় যমজশিশু লাবিবা ও লামিসার অস্ত্রোপচার। অপারেশন করছেন আটটি বিভাগের ৪০জন বিশিষ্ট চিকিৎসকদের একটি দল। দলে রয়েছেন নিউরোসার্জন, প্লাস্টিকসার্জন, রেডিওলোজি, ইউরোলজি অর্থোপেডিক, অ্যানেস্থেশিয়া, অংকোলজি বিভাগের অভিজ্ঞ চিকিৎসক। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত উপপরিচালক আশরাফুল আলম এদিন বলেন, ‘আশা করছি অস্ত্রোপচার দ্রুত শেষ হবে।’

গত শনিবার হাসপাতালের শিশু বিভাগের প্রধান আশরাফ প্রধান ডা. আশরাফ-উল-হক জানান, কন্যাশিশু দুটির কোমরের নীচের অংশ জোড়া। জোড়া তাদের পায়ুপথ ও প্রজনন অঙ্গ। অপারেশন করে তাদের আলাদা করা হবে। এই অপারেশনের দিকে বাংলাদেশের চিকিৎসকমহল।

এর আগে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালেই ২০১৭ সালে তোফা ও তহুরাকে পৃথক করা হয়। ঠিক দু বছরের মাথায় পৃথক করা হয় রাবেয়া ও রোকাইয়াকে। চিকিৎসকেরা আশাবাদী, সোমবারের অপারেশনেও তাঁরা সফল হবেন।

গ্রামের নির্মাণশ্রমিক মো. লালমিয়া ও মনুফা আক্তার দম্পতি ২০১৯-য়ের ১৫ ডিসেম্বর লাবিবা ও লামিসার জন্ম দেন। জন্মের পর থেকে দুই সন্তান চলছিল চিকিৎসকদের পরামর্শে। গত ২৮ নভেম্বর ঢামেকের শিশু সার্জারি বিভাগে ভর্তি করা হয় জোড়া শিশুদের। তাদের তত্ত্বাবধানে ছিল এই যমজ জোড়া শিশু।

জানা গিয়েছে অপারেশন চলবে টানা ১০ ঘণ্টা। সন্তানদের জন্য সবার কাছে আশীর্বাদ চেয়েছেন বাবা লালমিয়া এবং মনুফা। এই মুহূর্তের তরফ থেকেও বাংলাদেশের চিকিৎসকদলের জন্য রইল শুভেচ্ছা।

Published by:

Share Link:

More Releted News:

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

জীবন বাঁচাতে সম্পত্তি বেচে ভারতে আসার পথে খুন হিন্দু ব্যবসায়ী

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ