টানা তিন দিন তাপপ্রবাহ চার জেলায়, দুঃসংবাদ হাওয়া অফিসের

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হয়েছে বঙ্গে। আগামী তিন দিন তাপপ্রবাহ চলবে পশ্চিমের জেলাগুলিতে। পাশাপাশি সারা বাংলায় অস্বস্তিকর গরম বজায় থাকবে। এর আগে গত এপ্রিল মাসে বাংলায় তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল।

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান এলাকায় তাপপ্রবাহ চলবে। অন্যদিকে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় অস্বস্তিকর গরম বজায় থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় অস্বস্তিকর গরম বাড়বে। পাশাপাশি তাপপ্রবাহের প্রভাবে দক্ষিণবঙ্গের বাকি জেলায় তাপমাত্রা বৃদ্ধি পাবে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, উত্তর দিনাজপুরের ইসলামপুরের কাছে মৌসুমী অক্ষরেখা আটকে রয়েছে। মৌসুমী অক্ষরেখার প্রভাবে উত্তরবঙ্গে বৃষ্টি শুরু হয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টি শুরু হলেও দক্ষিণবঙ্গে তার কোনও প্রভাবই পড়ছে না। আগামী ১৩ জুন, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাতের পরই মৌসুমী অক্ষরেখা আরও সক্রিয় হবে ও দক্ষিণবঙ্গের দিকে এগিয়ে আসবে।

উল্লে্খ্য, চলতি বছর ৩০ মে কেরল উপকূলে পৌঁছেছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। এরপরে এটি ধীরে ধীরে উত্তরপূর্বের দিকে অগ্রসর হতে শুরু করেছে। উত্তরবঙ্গে ইতিমধ্যে বর্ষা প্রবেশ করেছে। তবে দক্ষিণবঙ্গে এখনও বর্ষা শুরু হয়নি। আবহাওয়াবিদদের মতে, মৌসুমী বায়ুর প্রবাহ কমে যাওয়ার কারণে দক্ষিণবঙ্গে বর্ষা শুরু হতে দেরি হচ্ছে। তবে ইতিমধ্যে মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, চলতি বছর বর্ষা স্বাভাবিকের তুলনায় বেশি হবে।

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের