Breaking: মমতার উপস্থিতিতেই জার্সি বদল আরও এক প্রাক্তন মুখ্যমন্ত্রীর

জল্পনার অবসান, তৃণমূল নেত্রী মমতার উপস্থিতিতেই ঘাসফুল শিবিরে নাম লেখালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এনসিপি বিধায়ক আলেমাও চার্চিল

Share:

নিজস্ব প্রতিনিধি: জল্পনার অবসান। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই সোমবার এনসিপি ছেড়ে ঘাসফুল শিবিরে নাম লেখালেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী আলেমাও চার্চিল। তবে এই প্রথম নয়, এর আগেও তৃণমূলে যোগ দিয়েছিলেন আলেমাও। ২০১৪ সালে তৃণমূলের টিকিটে গোয়ায় লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেন আলেমাও। যদিও হারের মুখ দেখতে হয় তাঁকে। এরপর তৃণমূল ছেড়ে এনসিপিতে ভিড়ে যান আলেমাও। আজ আবার দল বদলে তৃণমূলে ফিরলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী।

দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল এনসিপি ছেড়ে তৃণমূলে নাম লেখাবেন, মুখ্যমন্ত্রীর গোয়া সফরেই জার্সি বদলালেন আলেমাও চার্চিল। কিন্তু মুখ্যমন্ত্রীর ব্যস্ত কর্মসূচির জন্য তৃণমূলে যোগদান করে উঠতে পারেননি গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী। গোয়ার এক প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেরিও কংগ্রেস ছেড়ে এসেছেন তৃণমূলে। এরপর আরও এক মুখ্যমন্ত্রীর তৃণমূলে আসা গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। বছর ঘুরলেই গোয়ায় বিধানসভা নির্বাচন, তার আগে পশ্চিম ভারতের দ্বীপরাজ্যে তৃণমূলের শক্তিবৃদ্ধি কার্যত চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে বিজেপিকে। গোয়ার বিধানসভা নির্বাচনে যেখানে বিজেপি, কংগ্রেস ও আপের ত্রিমুখী লড়াই চলছিল। সেখানেই তৃণমূলের ক্ষমতা বৃদ্ধি সেরাজ্যে বিধানসভা নির্বাচনকে চতুর্মুখী লড়াইয়ে পরিণত করল বলাই যায়।

রাজনৈতিক মহলের ধারণা, গোয়ায় প্রাক্তন মুখ্যমন্ত্রী আমেলাও চার্চিলের যথেষ্ট ক্ষমতা রয়েছে। সংগঠনে দক্ষ ও পরিচিত মুখ। তাই গোয়ায় লুইজিনহো ফালেরিও-এর পর আরও এক মুখ্যমন্ত্রীকে ঘরে তুলে নিয়ে সংগঠনে ভার বাড়াল ঘাসফুল শিবির।

 

২৭ বছরেই সব শেষ, ঘুমের মধ্যেই প্রয়াত ‘ঘোস্ট’ অভিনেত্রী অনন্যা রাজ

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

২১ অগস্ট তারেকের সফরের আগেই ঢাকার হাতে হাদির দুই খুনিকে তুলে দিচ্ছে মোদি সরকার?

রাতের অন্ধকারে বিরসা মুণ্ডা-আম্বেদকরের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, চাঞ্চল্য তাহেরপুরে

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

মেয়ের বান্ধবীকে যৌন হেনস্থা, অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

শ্যাম্পু-তেল দিয়েও থামছে না চুল পড়া? বাড়িতেই বানান এই ৫ হেয়ার মাস্ক

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট