৫০ ফুট গভীর বোরওয়েলে পড়ে মৃত্যু শিশুকন্যার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মর্মান্তিক ঘটনা ।  ৫০ ফুট গভীর বোরওয়েলে পড়ে মৃত্যু হল গুজরাটের এক শিশু কন্যার।  প্রায় ১৫ ঘণ্টা ধরে বাঁচানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচাতে ব্যর্থ হল উদ্ধাকারী দল। এই ঘটনার জেরে গুজরাটের আমরেলির সুরগাপাড়া গ্রামে ছড়িয়ে পড়েছে শোকের ছায়া।

জানা গিয়েছে, শুক্রবার স্থানীয় বাসিন্দা ভানু কাকাদিয়া নামে এক কৃষকের চাষের জমিতে ওই শিশুটি  খেলছিল । আর সেখানেই চলছিল  নলকূপ বসানোর কাজ। সেই সময় আচমকাই দেড় বছরের শিশুকন্যা গর্তের মধ্যে পড়ে যায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় প্রশাসনকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে উদ্ধারকারী দল। এরপর শুরু হয় উদ্ধারকাজ। দমকল বিভাগের পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরাও ঘটনাস্থলে এসেছিলেন।

শুধু তাই নয়, যাতে শিশুটি বেঁচে থাকে সেইজন্য বোরওয়েলের ভেতর অক্সিজেন সরবারহ করা  হচ্ছিল। যুদ্ধকালীন তৎপরতায় চলছিল উদ্ধারকাজ। শুক্রবার দুপুর সাড়ে বারোটা থেকে শনিবার ভোর ৫টা ১০ মিনিট নাগাদ শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। এই ঘটনার পর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রফুল পানশেরিয়া রাজ্যবাসীকে জানিয়েছেন,  উন্মুক্ত বোরওয়েল থাকলে তা সরকারকে জানাতে।  

উল্লেখ্য, তবে এই ঘটনা প্রথম নয়। মাস চারেক আগে দ্বারকাতেও একই ধরনের ঘটনা ঘটেছিল। সেখানেও বোরওয়েলের মধ্যে পড়ে মৃত্যু হয়েছিল এক শিশুর। তবে  বারবার কেন এই ঘটনা ঘটছে তা নিয়ে উঠছে প্রশ্ন।  

৩৮ কোটির দুর্নীতিতে অভিযুক্ত সোনা পাপ্পু, চার্জশিটে দাবি ইডির

ভুয়ো পরিচয়পত্র বানিয়ে পাঁচ বছর কলকাতায় বাস, ভবানীপুর থেকে গ্রেফতার আফগান যুবক

হাইকোর্টের নির্দেশে সই জাল কাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

গানের মধ্যেই পোশাক খুলে গেল জ্যাকলিনের, ‘জুগনি’ মিউজিক ভিডিও নিয়ে বিতর্কের ঝড়

অবিশ্বাস্য! বিজয়ের সঙ্গে দেখা করতে ২৫০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে রওনা দিলেন এই যুবক

বেআইনি নির্মাণ মামলায় সশরীরে আদালতে হাজিরার নির্দেশ উত্তর ২৪ পরগনার জেলাশাসককে

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা, কলকাতা হাইকোর্টে জানালেন অধ্যক্ষ

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এলাকায় তুমুল উত্তেজনা

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

বৃষ্টিতে শরীর চাঙ্গা রাখতে বাড়িতে বানান নরওয়ের জাতীয় খাবার ফারিকল

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য রাজ্যের

ইলিশের স্বর্গীয় স্বাদ, নেই কাঁটার ঝামেলা! বর্ষার সন্ধ্যায় বানিয়ে ফেলুন মুচমুচে ইলিশ ফ্রাই