আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

Euro 2024: ইতালিকে হারিয়ে শেষ ষোলোয় স্পেন

নিজস্ব প্রতিনিধি: লড়াইটা ছিল ইতালির রক্ষণের সঙ্গে স্পেনের আক্রমণভাগের। শেষ পর্যন্ত শেষ হাসি হাসল স্প্যানিশরা। বৃহস্পতিবার রাতে ইউরোর বড় ম্যাচে আজুরিকে ১-০ গোলে হারিয়ে টানা দুই ম্যাচের জয়ের সুবাদে শেষ ষোলোয় পৌঁছে গেলেন মোরাতা-ইয়ামালরা। ম্যাচের ৫৫ মিনিটের মাথায় স্পেনের আক্রমণ সামলাতে গিয়ে নিজেদের জালেই বল জড়ান ইতালির রিকার্ডো কালাফিওরি। তবে স্কোরলাইন দেখে বোঝার উপায় নেই গোটা ম্যাচে কতটা আধিপত্য নিয়ে খেলেছে তিন বারের ইউরো চ্যাম্পিয়নরা। ইতালির গোলরক্ষক দোনারুম্মা পরিত্রাতা হয়ে আবির্ভূত না হলে চরম লজ্জায় পড়তে হতো আজুরিদের।

গ্লেসেনকিরসেনের ভেলটিনস অ্যারেনায় এদিন ম্যাচের শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে শুরু করেন লামিন ইয়ামাল-রদ্রি-নিকো উইলিয়ামসরা। আক্রমণের ঝড় তোলেন। সেই ঝড় সামলাতে হিমশিম খান ইতালির রক্ষণ ভাগের খেলোয়াড়রা। তিন কাঠির নিচে অতন্দ্র প্রহরী হয়ে দাঁড়ান দোনারুম্মা। ইয়ামাল-পেদ্রি-নিকোলাস উইলিয়ামসের একর পর এক শট অবিশ্বাস্য ক্ষিপ্রতায় রুখে দিয়ে দলের নিশ্চিত পতন রুখে দেন। মূলত প্রথমার্ধে আজুরিদের নিযে ছেলেখেলা করেন স্পেনের আক্রমণ ভাগের খেলোয়াড়রা। যদিও কাঙ্খিত গোলের দেখা পাননি। প্রথমার্ধেই ইতালির গোল লক্ষ্য করে নয়টি শট নিয়েছিলেন ইয়ামালরা। কিন্তু ভাগ্য সঙ্গ দেয়নি। প্রথমার্ধের শেষ লগ্নে ৪৫ মিনিটে স্পেনের গোল লক্ষ্য করে প্রথম শট নেন ইতালির কিয়েসা। যদিও কোনও বিপদ ঘটেনি। গোল শূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধের খেলা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য ঝাঁপান স্পেনের খেলোয়াড়রা। মূলত বাম প্রান্ত থেকেই কুকুরেল্লা ও নিকোলাস উইলিয়ামস আক্রমণ শানাতে থাকেন। আর সেই আক্রমণ সামাল দিতে গিয়ে নাজেহাল হয়ে যান ইতালির রক্ষণ ভাগের খেলোয়াড়রা। ৫৪ মিনিটে স্পেনের এক আক্রমণ প্রতিহত করতে ভুল করে ফেলেন ইতালির এক ডিফেন্ডার। ওই বল ধরে নিকোলাস উইলিয়ামসকে পাস বাড়ান কুকুরেল্লা। উইলিয়ামস বাঁ প্রান্তের কর্নার পয়েন্ট থেকে ডি বক্সের ভিতরে ইয়ামালকে লক্ষ্য করে ক্রস বাড়ান। সেই বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে জড়ান ইতালির রিকার্ডো কালাফিওরি। ১-০ গোলে এগোনোর পরে আরও আগ্রাসী হয়ে ঝাঁপান কুকুরেল্লা-পেদ্রি’রা। ৬৯ মিনিটে বাঁ প্রান্ত থেকে নিকোলাসের কোনাকুনি শট পোস্টে লেগে ফিরে আসে।  গোলের একাধিক সুযোগ মিস করেন পেদ্রি-আয়োজরা। শেষের দিকে গোল শোধের জন্য ঝাঁপিয়েছিল আজুরিরা। কিন্তু স্পেনের দুর্গের পতন ঘটাতে পারেনি। এদিন হেরে শেষ ষোলোয় যাওয়ার ক্ষেত্রে চাপে পড়ে গেলেন দোনারুম্মারা। শেষ ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে কোনও ভাবেই হারা চলবে না।

Published by:

Share Link:

More Releted News:

বিলাসবহুল গাড়ি নয়, স্ত্রী-মেয়েকে নিয়ে হায়দরাবাদের অটোতে ঘুরছেন ক্লাসেন

‘আমারও শখ ছিল না…’, ভারত-পাক করমর্দন বিতর্ক উস্কে চাঞ্চল্যকর মন্তব্য সলমন আঘার

আইপিএলে একটা ম্যাচও খেলবেন না ধোনি? চেন্নাইয়ের কোচের মন্তব্যে জল্পনা তুঙ্গে

মাঠে বৈভব সূর্যবংশীর প্রতি আগ্রাসী আচরণ, ম্যাচ জিতেও শাস্তির মুখে দিল্লির তারকা পেসার

রাজস্থানের বিরুদ্ধে জয়কে কাদের উদ্দেশ্যে উৎসর্গ করলেন অক্ষর পটেল? শুনলে চমকে যাবেন

অরেঞ্জ ক্যাপ জিতলেন কে এল রাহুল, ‘স্ট্রাইক রেট’ নিয়ে অজিত আগরকারকে কড়া বার্তা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ