ভিড় ট্রেনে উঠতে গিয়ে লাইনে পড়ে গেলেন যুবক, কাটা পড়ল পা

পূর্ব রেলের হাওড়া-বর্ধমান মেন শাখার শেওড়াফুলি স্টেশনে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে রেললাইনে পড়ে পা খোয়ালেন এক যুবক।

Share:

নিজস্ব প্রতিনিধি: অফিসের ব্যস্ত সময়ে ভিড়ে ঠাসা ট্রেনে(Crowded Train) উঠতে গিয়ে পড়ে গেলেন এক যাত্রী(Passenger)! শুক্রবার সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পূর্ব রেলের(Eastern Railway) হাওড়া-বর্ধমান মেন শাখার(Howrah Burdwan Main Line) শেওড়াফুলি স্টেশনে(Sheoraphuli Station)। গুরুতর জখম অবস্থায় তাঁকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জানা গিয়েছে, এদিন সকাল সাড়ে ৯টা নাগাদ ডাউন ব্যান্ডেল লোকাল শেওড়াফুলির ৫ নম্বর প্ল্যাটফর্মে ঢোকে। স্থানীয়দের বক্তব্য, ট্রেনে সেই সময় প্রচন্ড ভিড় ছিল। সেই ভিড়ের মধ্যেই চলন্ত ট্রেনে উঠতে গিয়ে রেললাইনে পড়ে যান এক যুবক। তাঁর পায়ের ওপর দিয়ে ট্রেনের চাকা চলে যায়। সংজ্ঞাহীন ও গুরুতর আহত অবস্থায় তাঁকে শেওড়াফুলি জিআরপি থানার পুলিশকর্মীরা উদ্ধার করেন। ওই যাত্রীর কাছ থেকে একটি মোবাইল ফোন পাওয়া গিয়েছে। তার সূত্র ধরে তাঁর নাম, পরিচয়, বাড়ির ঠিকানা জানার চেষ্টা করছে জিআরপি।  

জানা গিয়েছে, শুক্রবার সকাল সাড়ে ৯টা নাগাদ ডাউন ব্যান্ডেল লোকাল শেওড়াফুলি স্টেশনের ৫ নম্বর প্লাটফর্মে ঢোকে। সেই ট্রেন ধরার জন্য শেওড়াফুলি স্টেশনেরও বেশ ভিড় জমে গিয়েছিল। আবার ওই ট্রেনেও প্রচণ্ড ভিড় ছিল। ভিড় থাকা সত্ত্বেও অফিস টাইমে কিছুটা জোর করেই চলন্ত ট্রেনে উঠতে যান ওই যুবক। প্রত্যক্ষদর্শীদের দাবি, ভিড়ের চাপে বেসামাল হয়ে রেললাইনে পড়ে যান তিনি। আর তার জেরেই তাঁর পায়ের ওপর দিয়ে ট্রেনের চাকা চলে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, সম্ভবত পা কাটা গিয়েছে তাঁর। খবর পেয়ে শেওড়াফুলি জিআরপি থানার পুলিশকর্মীরা ঘটনাস্থলে পৌঁছয়। গুরুতর জখম অবস্থায় ওই যুবককে উদ্ধার করা হয় তাঁকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই যাত্রীর শারীরিক অবস্থাও অত্যন্ত গুরুতর বলে চিকিৎসকেরাও জানিয়েছেন।

ওই যাত্রীর কাছ থেকে একটি মোবাইল ফোন পাওয়া গিয়েছে। তার সূত্র ধরে নাম, পরিচয় এবং বাড়ির ঠিকানা জানার চেষ্টা করছে জিআরপি। এর আগে গত ৭ জুন শিয়ালদা মেন শাখায় অতিরিক্ত ভিড়ের চাপে ট্রেন থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়। ওইদিন শিয়ালদা স্টেশনের ১ থেকে ৫ নম্বর প্ল‌্যাটফর্মের লাইন সম্প্রসারণের কাজের জন্য বহু লোকাল বাতিল হয়ে যায়। তার ফলে প্রতিটি ট্রেনই ছিল ভিড়ে ঠাসা। সে কারণেই প্রাণহানি হয় যুবকের। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই শেওড়াফুলি স্টেশনে ফের অঘটন। গুরুতর জখম হলেও প্রাণে বেঁচে গিয়েছেন তিনি।

বেআইনি মাটি মাফিয়াদের ঘুম কাড়লেন সাগরপাড়া থানার ওসি রাকেশ বিশ্বাস

প্যান-ফ্রাইড চিকেনে বিরক্ত? ট্রাই করুন এই হাই-প্রোটিন রেসিপি

গরিব পুজো কমিটির পাশে থাকবে রাজ্য সরকার, আশ্বাস মুখ্যমন্ত্রীর

রোদে শুকোতে দিলেই মলিন হচ্ছে কাপড়ের রং? জেনে নিন দীর্ঘদিন নতুনের মতো রাখার পদ্ধতি

‘এপাং ওপাং’ থেকে ‘হাম্বা’, রাজ্যের সব লাইব্রেরি থেকে সরছে মমতার বই, ঘোষণা গ্রন্থাগার মন্ত্রীর

বৃষ্টির বিকেলের আড্ডা জমাতে মেনুতে রাখুন রেস্তোরাঁ-স্টাইলের ৮ মুচমুচে স্ন্যাকস

বিরতি কাটিয়ে অভিনয়ে কামব্যাক ক্যাটরিনার, কোন ছবিতে দেখা যাবে অভিনেত্রীকে?

সুদানের এল-ওবেইদে ভয়াবহ ড্রোন হামলা! নিহত ২৩, আহত একাধিক

‘টাটাকে বাংলায় ফিরিয়ে আনব’, দীপ্ত কণ্ঠে ঘোষণা শুভেন্দুর

‘বাংলাকে নতুন করে গড়তে সাহায্য করছেন প্রধানমন্ত্রী,’ দাবি শুভেন্দুর

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের গুপ্ত চিঠি প্রকাশ্যে, শত্রুঘ্ন সিনহার সই নেই

বাঙালি স্বাদে বিদেশি ছোঁয়া, বর্ষার দিনে বাড়িতে বানান ইলিশের পিৎজা

‘নন্দীগ্রামের মতো গুলি না চালিয়েও শিল্প আনা সম্ভব’, দাবি মুখ্যমন্ত্রীর

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের ভাইপো প্রশান্ত