মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের ভাইপো প্রশান্ত

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রয়াত দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের ভাইপো প্রশান্ত সিং, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ২৯ বছর।

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রয়াত দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের ভাইপো প্রশান্ত সিং, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ২৯ বছর। বৃহস্পতিবার (১১ জুন) রাত ১১ টা নাগাদ ইন্দোরের কাছে শিপ্রা থানা এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর। পুলিশ সূত্রের খবর, ঘটনার সময়ে পরিচিত তিনজনের সঙ্গে গাড়িতে করে দেওয়াস ভ্রমণ করছিলেন প্রশান্ত। রাস্তার মাঝেই কোনও একটি কাজে তাঁদের গাড়ি থামে। এরপর কাজ সেরে গাড়িতে ওঠার সময়েই পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী বাস প্রশান্তকে ধাক্কা দেয়। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বাসচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে প্রভাতের মাথায় আঘাত লাগার কারণে তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। কর্মরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গভীর রাতেই তাঁর ময়নাতদন্ত হয়। শুক্রবার (১২ জুন) সকালে এয়ারলিফ্টে করে প্রভাতের দেহ দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে। প্রভাতের বাড়ি উত্তর প্রদেশের বালিয়া জেলার রেবতী এলাকার গোয়েঘাট এলাকায়। প্রশান্ত সিং ছিলেন প্রদীপ সিংয়ের ছেলে। তিনি হলেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের ভাই। বর্তমানে অভিযুক্ত বাসচালকের খোঁজ করছেন পুলিশ। আর হাই প্রোফাইল ব্যক্তিত্বের মৃত্যুর কারণে পুলিশ বিষয়টি নিয়ে জোরকদমে তদন্ত শুরু করেছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছে।

গতকাল রাতে প্রশান্তের দুর্ঘটনার খবর পেয়ে ভারতীয় জনতা পার্টির অনেক নেতা তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন। কিন্তু প্রশান্তের মাথায় এতটাই গুরুতর চোট লেগেছিল যে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমে এসেছে রাজনাথ সিং পরিবারে। তবে ভাইপোর মৃত্যু নিয়ে এখনও মুখ খোলেননি রাজনাথ সিং।

মহাসমারোহে খুঁটিপুজো সম্পন্ন হল সল্টলেকের এডি ব্লকে, উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী

আরও বড় হামলার আশঙ্কা? প্রয়োজন ছাড়া মধ্যপ্রাচ্যে ভ্রমণ নয়, সতর্কবার্তা মার্কিন নাগরিকদের

ইরানে বিমানবন্দর ও সেতুতে মার্কিন হামলা, নিহত ৮

অনশনের 2১ তম দিনে হাসপাতালে ওয়াংচুক, ‘অনুমতি ছাড়া ওঁকে কিছু দেবেন না’, আবেদন স্ত্রীয়ের

‘লাভ জিহাদ’ মন্তব্যের জের! আমির খানকে হুমকি লরেন্স বিষ্ণোইয়ের ভাইয়ের!

‘কী অদ্ভুত নিয়তি’, ইয়ামালের সঙ্গে ভাইরাল ছবি নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি

দিদাকে কুপিয়ে খুন, বাধা দিতে গিয়ে জখম মামা-মাসি! গ্রেফতার নাতি

২০ লক্ষ টাকার বিমার লোভে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীর সঙ্গে যা করলেন স্ত্রী….

নিম্নচাপ কাটতেই চড়া রোদ শহরে, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, উত্তরে চলবে বৃষ্টি

বঙ্গ জয়ের কারিগর শমীককে ‘উপহার’ মোদির, পূর্ণমন্ত্রী হচ্ছেন বিজেপি সভাপতি

শারীরিক অবস্থার অবনতি, অনশন ভেঙে সোনমকে হাসপাতালে নিয়ে গেল দিল্লি পুলিশ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫,০৬৯

কোলাহল ছেড়ে এবার ঘুরে আসুন কাঞ্চনজঙ্ঘার নির্জন পাহাড়ি গ্রাম দাওয়াইপানি

দুদিন নিখোঁজের পর অক্ষত অবস্থায় বাড়ি ফিরলেন শ্যুটার দময়ন্তী