Rath Yatra 2024: কেন ১৫ দিন ধরে অসুস্থ থাকেন জগন্নাথদেব?

Share:

নিজস্ব প্রতিনিধি: সারাবছর ভক্ত সমাগম। তারই মাঝে শ্রীক্ষেত্রনিবাসী খাদ্যরসিক জগন্নাথ মহাপ্রভুর  চলতে থাকে দিনে ৫৬ রকমের খাবারের পদ। দাদা বলভদ্র ও বোন সুভদ্রাকে নিয়ে তিনি রোজ ভোরে গানবাজনা শুনে ঘুম থেকে উঠে পড়েন। তারপর চলে তাঁদের মুখ ধোয়ার পর্ব ও দর্পণ স্নান। এরপর নিয়ম মেনে শুরু হয়ে যায় আহারপর্ব। 

কথিত আছে, একবার মাধবদাস নামে মহাপ্রভুর এক একনিষ্ঠ ভক্ত খুব জ্বরে পড়েছিল। কিন্তু, মাধবদাসের সেবা করার জন্য কেউই ছিলনা। তাই, ভক্তের কষ্ট মহাপ্রভু সহ্য করতে না পেরে তিনি নিজেই ভক্তের সেবায় নিয়োজিত হয়েছিলেন। ভক্ত মাধবদাস ভগবানের সেবায় শীঘ্র সুস্থ হয়ে ওঠে কিন্তু, মধবদাসের অসুস্থতার আরও ১৫ দিন বাকি ছিল। তাই মহাপ্রভু ভক্তের অসুস্থতা নিজে গ্রহণ করেছিলেন। সেই দিনটি ছিল জ্যৈষ্ঠ পূর্ণিমা। মহাপ্রভু শ্রীমন্দির গিয়ে ১০৮ কলসি জলে স্নান করে প্রবল জ্বরে কাবু হয়ে পড়েন এবং নিজেই নির্জনে নিভৃতে বসবাস শুরু করেন। একে বলা হয় আনাসার।

সেই রীতি মেনেই প্রতি বছর জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে মহাপ্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে শ্রীমন্দির থেকে বাইরে এনে ১০৮ ঘড়া জলে স্নান করানোর প্রথা রয়েছে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী স্নান করার পর জগন্নাথ বলভদ্র ও সুভদ্রার জ্বর আসে। এরপর ১৫ দিন বন্ধ থাকে শ্রীমন্দিরের গর্ভগৃহের দরজা। এই সময় কোন দর্শনার্থী মহাপ্রভুকে দর্শন করতে পারেনা।  কথিত আছে এই সময় মন্দিরে পূজাপাঠও বন্ধ থাকে ও তাঁদের অনেক ওষুধ দেওয়া হয়। প্রবল অসুস্থতার জন্য এই ১৫ দিন ভগবানকে ৫৬ ভোগ না দিয়ে শুধু সাধারণ ভোগই নিবেদন করা হয়।

এই ১৫ দিন লেপ কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকেন জগন্নাথদেব। করা হয় তাঁর অঙ্গরাগ। ভেষজ রঙ দিয়ে রাঙানো হয় জগন্নাথ মহাপ্রভুকে।  কবিরাজের পাঁচন খেয়ে জ্বর ছাড়লে হয় নবযৌবন উৎসব।  এই ১৫ দিন অসুস্থতার মধ্যে কাটিয়ে মহাপ্রভু জগন্নাথের ভাই বোনকে নিয়ে সাত দিনের জন্য মাসির বাড়ি বেড়িয়ে আসাই হল রথযাত্রা, যা আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে পালিত হয়।

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী

সন্দেশখালিতে ছেলের সামনেই মায়ের শ্লীলতাহানি, পুলিশের জালে শাহজাহানের শাগরেদ

রিলস স্ক্রল করা বন্ধ করতে পারছেন না? জেনে নিন এই সহজ কৌশল

আঘাতের পর ফের ওয়ার্কআউট! জানুন হাঁটু সুরক্ষিত রাখার সহজ উপায়

সিজারের পর প্রসূতির পেটে তুলো-সুতো থাকার অভিযোগ, কাঠগড়ায় চিকিৎসক

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি কিংবা বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

শান্তিনিকেতনের পৌষমেলায় এবারও অনলাইনে স্টল বুকিং, থাকছে বিশেষ শর্ত

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে