মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চালু হয়ে গেল Eye Bank

রাজ্যের পঞ্চম এবং উত্তরবঙ্গের দ্বিতীয় Eye Bank চালু হয়ে গেল মালদা জেলার সদর শহর ইংরেজবাজারে থাকা মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার(Bengal) বুকে ফি বছর প্রায় ১২ হাজার চক্ষু বা কর্নিয়ার চাহিদা রয়েছে। অথচ সেই তুলনায় যোগান খুবই সামান্য। গত বছর পাওয়া গিয়েছিল মাত্র ৪ হাজার। কেননা চোখ সংরক্ষণের ব্যবস্থাই নগণ্য। বাম জমানায় এই নিয়ে কোনও কাজই হয়নি। কিন্তু তৃণমূলের জমানায় সেই ছবি বদলেছে এবং বদলাচ্ছে। কেননা রাজ্যের ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার এখন রাজ্যের একের পর এক মেডিকেল কলেজ ও হাসপাতালে চালু করছে Eye Bank। যাতে প্রয়োজনের সময় কর্নিয়া পেতে সমস্যা না হয়। সেই সূত্রেই রাজ্য সরকার মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতাল, বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল, বাঁকুড়া্র সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ৪টি Eye Bank চালু করেছে আগেই। এবার রাজ্য সরকারের হাত ধরেই রাজ্যের পঞ্চম এবং উত্তরবঙ্গের দ্বিতীয় Eye Bank চালু হয়ে গেল মালদা জেলার সদর শহর ইংরেজবাজারে থাকা মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে(Malda Medical College and Hospital)।

জানা গিয়েছে, বৃহস্পতিবার মালদার এই হাসপাতালে চালু হয়েছে Eye Bank। আর প্রথম দিনেই দুইজনের চোখের কর্নিয়া প্রতিস্থাপন করে তাঁদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছে এই হাসপাতাল। নতুন বিভাগ শুরু হওয়ায় জেলার চিকিৎসা পরিকাঠামোয় ইতিহাস তৈরি হল দাবি মালদা জেলা চিকিৎসক মহলের। চোখের উন্নত চিকিৎসার জন্য তাই আর বাইরে যেতে হবে না। জেলাতেই ফিলবে উন্নত চিকিৎসা আর সেটাও বিনামূল্যে। আর শুধু মালদা জেলার লোকেরাই নয়, উত্তরবঙ্গের অনান্য জেলা থেকেও অনেক মানুষ এবার এই হাসপাতাল থেকে চোখের ভাল চিকিৎসা পাবেন। তাঁদের চোখের চিকিৎসার জন্য আর কলকাতার বাইরে যেতে হবে না। বিশেষ করে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার মানুষ উপকৃত হবেন।  

এই ঘটনা প্রসঙ্গে মালদা মেডিকেল কলেজের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় জানিয়েছেন, ‘Eye Bank ছিল না বলে মালদার বুকে চোখের কর্নিয়ার অপারেশন সম্ভব হচ্ছিল না। জেলার রোগীদের এই চিকিৎসার জন্য বাইরে যেতে হত। অবশেষে রাজ্য সরকারের প্রচেষ্টায় এটা চালু করা সম্ভব হয়েছে। মালদা ছাড়াও পাশের উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার মানুষ এর সুবিধা পাবেন।’ Eye Bank তৈরি হওয়ার ফলে আরও কর্নিয়া পাওয়া যাবে বলে আশাবাদী উত্তরবঙ্গের চক্ষু চিকিৎসকেরাও। সাধারণত কেউ মরোণত্তর চক্ষুদান করলে মৃত্যুর ৬ ঘণ্টার মধ্যে Eye Bank কর্তৃপক্ষ তা সংগ্রহ করে সংরক্ষণ করে। মৃত্যুর ৬ ঘন্টার পর থেকে কিন্তু কার্ণিয়া নষ্ট হতে শুরু করে। তাই তার পর আর চোখ সংগ্রহ করা যায় না। মালদায় Eye Bank চালু হওয়ায় এই সমস্যা অবশ্য কিছুটা হলেও মিটবে।

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩