Loading live market data...
Loading active stocks...
Connecting...

স্বনির্ভর গোষ্ঠীর ঋণের চাপে  আত্মঘাতী গৃহবধূ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বেড়েছে স্বনির্ভর গোষ্ঠীর ঋণের বোঝা । সেই এবার আত্মহত্যা করল  গৃহবধূ। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুর থানার বেলশুলিয়া গ্রামে। শনিবার সকালে ওই গৃহবধূ আত্মহত্যা করেন। নিহত মহিলা হলেন আরতি কাপড়ি।

এই ঘটনা প্রসঙ্গে নিহত গৃহবধূর পরিবার জানিয়েছে, স্বনির্ভর গোষ্ঠী থেকে ১৬ হাজার টাকা  ঋণ নিয়ে সে বাদাম চাষ করা শুরু করেছিল । কিন্তু চাষে  লাভের মুখ দেখেনি আরতিদেবী। অন্যদিকে এই ঋণ নিয়ে গোষ্ঠীর অন্যান্য সদস্যারা তাঁকে চাপ দিত। সেইকারণে তিনি মানসিক অবসাদে ভুগতেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সেইজন্য পেয়ারা গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন আরতি দেবী।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে বেলশুলিয়া গ্রামের বাড়ি থেকে আচমকাই নিখোঁজ হয়ে যান গৃহবধূ। তাঁকে খুঁজতে শুরু হয় তল্লাশি। অবশেষে বাড়ি থেকে ২০০ মিটার দূরে থাকা একটি পেয়ারা গাছ থেকে ঝুলন্ত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে আরতি দেবীর দেহ উদ্ধার করে। বর্তমানে ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে। এখন পর্যন্ত কী কারণে আত্মহত্যা করেন আরতিদেবী তা এখন পুলিশের সামনে আসেনি। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে।  এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত ।  

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

রাতে তরমুজ খাওয়া কি বিপজ্জনক? জানুন খাওয়ার সঠিক সময়

সন্ধ্যা নামতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, ৯ জেলায় বজ্রপাতের আশঙ্কা, বইবে ঝোড়ো হাওয়া

মমতা আর মুখ্যমন্ত্রী নন, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

বাবা হলেন সূর্যকুমার যাদব, পুত্র নাকি কন্যা এল ঘর আলো করে?

ডিজিটাল স্বাস্থ্য পরিষেবায় বড় বদল, চালু হল স্বাস্থ্য ভারত পোর্টাল

‘‌তৃণমূলের সব চোর’‌, বিমানে মহুয়াকে স্লোগান, ‘‌এটা অভব্যতা’‌, পাল্টা সরব সাংসদ

রাত বারোটার মধ্যে মমতা ইস্তফা না দিলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন?

প্রবল বেগে ধেয়ে আসছে ঝড়, সঙ্গে বৃষ্টিপাত, জারি কমলা সতর্কতা

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

ভোট পরবর্তী হিংসায় তপ্ত হাওড়ার শিবপুর, গুলি ও বোমাবাজিতে আহত তিন

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ম্যাচ গড়াপেটায় জড়িত ৫ ক্রিকেটার, শাস্তি দিচ্ছে বিসিবি

মাধ্যমিকের ফল কখন থেকে দেখা যাবে? অনলাইনে কীভাবে দেখবেন? জানুন সম্পূর্ণ পদ্ধতি