Rath Yatra 2024 : নিরামিষ পদ্ধতিতে চটজলদি বানিয়ে নিন এঁচোড় বিরিয়ানি!

Share:

নিজস্ব প্রতিনিধি : পাকা কাঁঠালের গন্ধ আর স্বাদের কথা সকলেই জানে। অন্যদিকে কাঁচা কাঁঠাল অর্থাৎ এঁচোড় স্বাদে এবং গুণে কম যায় না। আগামীকাল ৭ই জুলাই রথযাত্রা পড়েছে। অনেকে এইদিন নিরামিষ খেয়ে থাকেন। একগাদা লিস্ট খুলে কি রান্না করবেন ভাবতে ভাবতেই দিন শেষ। অযথা এত না ভেবে নিরামিষ পদ্ধতিতে বানিয়ে ফেলুন এঁচড় বিরিয়ানি। যাদের এঁচোড় ভালো লাগে না তাঁদের জন্য সেরা পদ। জেনে নিন কীভাবে বানাবেন এঁচোড় বিরিয়ানি।

উপকরণ : ৪০০ গ্রাম এঁচড়,  ৪০০ গ্রাম বাসুমতি চাল, দুধ, ঘি, ৫ টি ছোট আলু, কাঁচা লঙ্কা, আদা বাটা, টমেটো, তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, কেশর, ধনেপাতা, সাদা জিরে, টক দই, ধনে গুঁড়ো, লবন, চিনি, জয়ত্রী ফুল ও গরম মশলা।

প্রণালী : প্রথমে ভাল করে চাল ভালো করে ধুয়ে ৩০ মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে। এরপর একটি পাত্রে(যে পাত্রে বিরিয়ানি রান্না করবেন) হাঁড়িতে পরিমান মত জল ফুটিয়ে তারমধ্যে তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, জয়ত্রী ফুল,১ টেবিল চামচ লবন ও অল্প সাদা তেল দিয়ে মিশিয়ে দিতে হবে।

ফুটন্ত জলের মধ্যে সবকটি জিনিস ভালো করে ফুটে গেলে ভিজিয়ে রাখা চাল দিয়ে দিয়ে দিতে হবে। চাল প্রায় ৭৫ শতাংশ ফুটে গেলে নামিয়ে জল ঝরিয়ে ঠান্ডা করার জন্য রেখে দিন।

এরপর এঁচড়টিকে ডুমো ডুমো করে কেটে সেদ্ধ করে নিন। এরপর ঠাণ্ডা করে লবন, হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিন। এবার আলুগুলোকে দু টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নুন,হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিন।

এরপর আদা ও কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে একটি বাটিতে নিয়ে তারমধ্যে ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, পরিমাণমতো লবন, হলুদ দিয়ে মশলা তৈরি করে রাখতে হবে। এরপর টমেটো ও ধনেপাতা ছোট ছোট করে কেটে দিয়ে দিন। এবার একটি কাপের মধ্যে দুধ নিয়ে তার মধ্যে কেশর দিয়ে গুলে রাখুন।

একটি কড়াইতে পরিমান মত সাদা তেল গরম করে আলু ভেজে তুলে নিন। এরপর সেই তেলে তেজপাতা ও গোটা সাদা জিরে ফোড়ন দিয়ে এঁচড়গুলি দিয়ে দিন। এঁচড়গুলি কিছুক্ষণ ভাজা ভাজা করে তার মধ্যে তৈরি করে রাখা মশলা দিয়ে দিন। মসলা অল্প কষে এলে তারমধ্যে কেটে রাখা টমেটো, অল্প চিনি ও টক দই ফেটিয়ে দিয়ে দিন। সমস্ত উপকরণ ভালো করে কষে গেলে গরম মশলা ছড়িয়ে ভালো করে মিশিয়ে নিন।

এবার একটি হাঁড়ি গরম করে তার মধ্যে ২ টেবিল-চামচ ঘি ও অল্প সাদা তেল গরম করে তার মধ্যে তেজপাতা দিয়ে দিন। ঘি ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের আঁচ বন্ধ করে দিলাম। তারপর হাড়ি ঠান্ডা করে হাঁড়ির ভেতরটা ঘি দিয়ে মাখিয়ে নিতে হবে।

এবার হাড়িতে প্রথমে কিছু ভাত ছড়িয়ে তার ওপর ভেজে রাখা আলু গুলো সাজিয়ে দিন। তারপর গ্রেভি সমেত এঁচোড় সাজিয়ে দিন। এরপর অল্প গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে তার ওপর আবার কিছু ভাত ছড়িয়ে দিন। এইভাবে ভাতের স্তর তৈরি করুন। সবশেষে গরম মসলা,ধনেপাতা কুচি,১ টেবিল চামচ চিনি,অল্প লবন ও ঘি ছড়িয়ে দিন। তার সাথে দুধ কেশরও ছড়িয়ে দিন। এবার হাঁড়ির মুখ ভালো করে ঢেকে গ্যাসের আঁচ মাঝারি রেখে ২০ মিনিটের জন্য রেখে দিন। এরপর ঢাকনা খুলেই দেখবেন খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার গরম গরম পরিবেশন করুন এঁচোড় বিরিয়ানি।

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

বিশ্বজুড়ে ফেসবুক-ইনস্টাগ্রাম স্তব্ধ

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

WBCS পরীক্ষার জন্যে রবিবার ৮ টা থেকে চালু ব্লু ও গ্রিন লাইনে মেট্রো পরিষেবা

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ

দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা, এল নিনো কাঁটায় চিন্তিত আবহাওয়া দফতর

ফলতার পর এবার নন্দীগ্রামে তৃণমূল নেতাকে হাফপ্যান্ট পরিয়ে ঘোরালো পুলিশ

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

চাঙা শেয়ারবাজার, একদিনেই লগ্নিকারীদের ‘লক্ষ্মীলাভ’ ১০ লক্ষ কোটি টাকা

বিপদ বাড়ল মমতার, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে এফআইআর দায়ের

রেশন কার্ড বন্ধক রেখে সরকারি খাদ্যসামগ্রী আত্মসাৎ, পুলিশের হস্তক্ষেপে চক্রের হদিশ

বিজেপিতে সামিলের মরিয়া চেষ্টা রচনার! পাত্তাই পেলেন না মন্ত্রীর কাছে

মুখ্যমন্ত্রী শুভেন্দুর ঢালাও প্রশংসা সিপিএম বিধায়ক মোস্তাফিজুরের, দলবদলের জল্পনা!