দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বড় সংস্কারের পথে কেন্দ্র, এবার ভোটার আইডির সঙ্গে যোগ করতে হবে আধার

নিজস্ব প্রতিনিধি: এবার নির্বাচনী প্রক্রিয়ায় বেশ কিছু সংশোধন করার পরিকল্পনা নিল কেন্দ্রীয় সরকার। ভোট প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে এবং ভুয়ো ভোটার রুখতেই নির্বচন কমিশন কয়েকটি প্রস্তাব দিয়েছিল কেন্দ্রকে। সেই সুপারিশ মেনে এবার বড়সড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। জানা যাচ্ছে, এবার ভোটার আইডির সঙ্গে যোগ করতে হবে আধার নম্বর। ইতিমধ্যেই শুরু হয়েছে পাইলট প্রকল্প। বুধবার এমনটাই জানাল কেন্দ্রীয় সরকার। ওয়াকিবহাল মহলের মতে, ২০২২ সালে বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন। সেদিকে লক্ষ্য রেখে নির্বাতন কমিশনের সুপারিশে ওইসব সংশোধন আনতে চলেছে কেন্দ্র।

এর আগে সকলকে প্যান কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করতে হয়েছে। এবার ভোটার কার্ডের পালা। তবে এখনই এটা বাধ্যতামূলক হচ্ছে না। পাইলট প্রকল্প হিসেবেই আপাতত বাছা হয়েছে ভোটার কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্কের বিষয়টি। তবে আগামিদিনে যে এটা বাধ্যতামূলক হবে সেটা নিশ্চিত ওয়াকিবহাল মহল। তবে নির্বাচন কমিশন সূত্রে খবর,পাইলট প্রোজেক্টে বেশ ভালো সাড়া মিলেছে। এতে ভোটে জালিয়াতির সম্ভাবনা অনেকটাই কমবে। খুব শীঘ্রই নতুন এই বিল আনবে কেন্দ্র। বিলটি পাস হলে এবার থেকে বছরে ৪ বার ভোটার তালিকায় নাম তোলার সুযোগ থাকবে নাগরিকদের। এখন বছরে শুধুমাত্র একবার ভোটার তালিকায় নাম তোলার সুযোগ রয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

জোর ধাক্কা খেল Paytm, পেমেন্টস ব্যাঙ্ক লাইসেন্স বাতিল করল রিজার্ভ ব্যাঙ্ক

মুখ্যমন্ত্রীর ফোন ধরলেন না আপ ছেড়ে বিজেপিমুখী হরভজন সিংহ

লখনউয়ের গুরুকুলে ১১ বছরের ছাত্রকে পিটিয়ে হত্যা, গ্রেফতার অধ্যক্ষ ও তাঁর প্রেমিকা

হানা দিয়েছিল ইডি, রাঘব চাড্ডার সঙ্গে বিজেপিতে সামিল হলেন অশোক মিত্তালও

শেয়ার বাজারে অব্যাহত রক্তক্ষরণ, ১০০০ সূচক কমল সেনসেক্স

জগন্নাথ দেবের মন্দিরের প্রহরী খুন! উধাও দানবাক্সের টাকা, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ