‘প্রত্যেক দেশবাসীকে গর্বিত করাই লক্ষ্য’, প্রতিক্রিয়া গম্ভীরের

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: সব জল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার রাতেই ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন গৌতম গম্ভীর। ২০০৭ ও ২০১১ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য প্রাক্তন ক্রিকেটারের হাতেই আগামী ২০২৭ সাল পর্যন্ত ভারতীয় দলের দায়িত্ব সঁপে দিয়েছেন রজার বিন্নী-জয় শাহরা। আর বোর্ডের ঘোষণার পরেই নিজের প্রথম প্রতিক্রিয়ায় খুশি আর উচ্ছ্বাস লুকোননি গৌতি।

সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (পূর্বতন টুইটার) হ্যান্ডলে এক পোস্টে ভারতীয় ক্রিকেট দলের নয়া কোচ লিখেছেন, ‘ভারতই আমার পরিচয় এবং দেশের সেবা করা আমার জীবনের সবচেয়ে বড় সুযোগ। আমি ফিরে আসতে পেরে সম্মানিত। যদিও এবার আমার টুপিতে অন্য পরিচয় রয়েছে। কিন্তু আমার লক্ষ্য একই থাকছে। আগের মতোই প্রত্যেক ভারতীয়কে গর্বিত করা। ১৪০ কোটি ভারতীয় নীল জার্সিধারীদের ঘিরেই স্বপ্ন দেখেন। আমি ওই স্বপ্নগুলিকে সত্যি করতে যতটা সম্ভব হয় ততটাই করব।’

ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসাবে দায়িত্ব পাওয়ার পরেই অভিনন্দনের বন্যায় ভাসতে শুরু করেছেন কলকাতা নাইট রাইডার্সের মেন্টর। হাতে রাখা সেলফোনে হোয়াটসঅ্যাপ বক্সে অভিনন্দন জানিয়ে আসা মেসেজ উপচে পড়ছে। গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল কেকেআরে  গম্ভীরকে রাখার জন্য যে কোনও অঙ্কের টাকা খরচ করতে প্রস্তুত ছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। কিন্তু রোহিত শর্মারা টি টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পরে মনোভাব বদলান তিনি। শেষ পর্যন্ত দেশের স্বার্থে রাজি হন গম্ভীরকে ছাড়তে রাজি হন শাহরুখ।

কলকাতা-হাওড়ার পুরভোটে নজর, ফের বাংলায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি

দিনদুপুরে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

১০ বছরের নাবালিকাকে ঘরে আটকে রেখে যৌন হেনস্থা! গ্রেফতার সত্তরোর্ধ্ব বৃদ্ধ

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

সংস্কার শেষে মা ফিরেছেন গর্ভগৃহে! এবার তারাপীঠের ঐতিহ্য সংরক্ষণে নয়া উদ্যোগ

উ‍ৎসবের মরশুমে অতিথিদের চমকে দিতে বানিয়ে ফেলুন বিটের জিলিপি

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত