নিট পরীক্ষায় প্রশ্নফাঁসকাণ্ডে শুনানি পিছল সুপ্রিম কোর্টে

Share:

নিজস্ব প্রতিনিধি : নিট পরীক্ষায় প্রশ্নফাঁসকাণ্ডে শুনানি পিছল সুপ্রিম কোর্টে। প্রথমে ঠিক ছিল, শুনানি হবে শুক্রবার। কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ জানিয়ে দিয়েছে, এই মামলার শুনানি হবে আগামী ১৮ জুলাই।

সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে, কেন্দ্র ও ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফে যে হলফনামা দাখিল করা হয়েছিল, সেই সম্পর্কে তাদের মতামত জানায়নি মামলাকারীদের একাংশ। শীর্ষ আদালত জানিয়েছে, পরবর্তী শুনানি শুরু হওয়ার আগে তাঁদের মতামত জানাতে হবে। গত বুধবার কেন্দ্রের তরফে শীর্ষ আদালতের কাছে একটি হলফনামা দাখিল করা হয়। সেই হলফনামায় জানানো হয়েছে, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে আইআইটি মাদ্রাজের ডিরেক্টরের কাছে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। সেখানে নিট পরীক্ষায় প্রকাশিত ফলাফল নিয়ে একটি বিস্তারিত ডেটা অ্যানালিটিক্সের কথা বলা হয়।

গত ৮ জুলাই শীর্ষ আদালত নিট পরীক্ষায় প্রশ্নফাঁসকাণ্ড সংক্রান্ত মামলায় জানিয়েছিল, নিট পরীক্ষায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশ্নফাঁসের মতো ঘটনা যে ঘটেছে, তা বলার অপেক্ষা রাখে না। সিবিআই তদন্ত করতে গিয়ে ডেটা অ্যানালিটিক্সের সাহায্য নিতে পারে। তবে শীর্ষ আদালত আরও জানিয়েছে, নিট পরীক্ষা ফের নেওয়া হবে কি হবে না, সেটা পরে দেখা যাবে।

গ্রামে নির্জন বাগান বাড়িতে বিলাসবহুল বিছানা ,ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও অঞ্চল প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

WBCS পরীক্ষার জন্যে রবিবার ৮ টা থেকে চালু ব্লু ও গ্রিন লাইনে মেট্রো পরিষেবা

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

চাঙা শেয়ারবাজার, একদিনেই লগ্নিকারীদের ‘লক্ষ্মীলাভ’ ১০ লক্ষ কোটি টাকা

দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা, এল নিনো কাঁটায় চিন্তিত আবহাওয়া দফতর

ফলতার পর এবার নন্দীগ্রামে তৃণমূল নেতাকে হাফপ্যান্ট পরিয়ে ঘোরালো পুলিশ

রেশন কার্ড বন্ধক রেখে সরকারি খাদ্যসামগ্রী আত্মসাৎ, পুলিশের হস্তক্ষেপে চক্রের হদিশ