৩,০০০ টাকা ছাড়, সঙ্গে ফ্রি Earbud, নতুন OnePlus স্মার্টফোনের বড় চমক

Share:

নিজস্ব প্রতিনিধি: স্মার্টফোনের বাজারে নয়া মডেল নিয়ে হাজির হচ্ছে মোবাইল প্রস্তুতকারী সংস্থা ওয়ান প্লাস (OnePlus)।  ভারতের বাজারে One Plus 12R  সানসেট ডুন (Sunset Dune) নিয়ে আসছে। সংস্থার মতে, নয়া ফোনে যেমন রংয়ের বৈচিত্র্য থাকছে, তেমনই একাধিক আকর্ষণীয় সুবিধা মিলছে।  যেমন নো কস্ট EMI এবং ফ্রি OnePlus Buds 3। তবে, এই নতুন রঙের ভ্যারিয়েন্ট শুধুমাত্র কসমেটিক আপগ্রেড, স্মার্টফোনের স্পেসিফিকেশনে কোনও পরিবর্তন নেই। আগামী ১৬ জুলাই OnePlus Nord 4 লঞ্চের আগে এই স্মার্টফোনটির লঞ্চের ঘোষণা করা হল।

OnePlus 12R সানসেট ডুনের দামঃ

ভারতে OnePlus 12R  Sunset Dune –এর দাম রাখা হয়েছে 42,999 টাকা। এটি একটি মাত্র 8 GB RAM ও 256 GB স্টোরেজ কনফিগারেশনে পাওয়া যাবে যা মার্চ মাসেই জানানো হয়েছিল। কোম্পানি জানিয়েছে, এই হ্যান্ডসেটটি ২০ জুলাই থেকে কেনা যাবে। নতুন সানসেট ডুন (Sunset Dune) রঙের ভ্যারিয়েন্টটি Cool Blue এবং Iron grey রঙের সাথে যুক্ত হয়েছে।

কোম্পানি সুত্রে জানা গেছে, ক্রেতারা ICICI Bank এবং OneCard ক্রেডিট কার্ড এবং EMI লেনদেনে ৩,০০০ টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট পেতে পারেন। তাছাড়া, OnePlus -এর Sunset Dune ভ্যারিয়েন্টের সাথে OnePlus Buds 3 বিনামূল্যে দিচ্ছে। যারা পুরো টাকা একসাথে দিতে চান না, তারা 9 মাসের নিখরচা EMI অপশনও পেতে পারেন।

OnePlus 12R স্পেসিফিকেশনসঃ

  • OnePlus 12R একটি 78-ইঞ্চি LTPO 8.0 AMOLED ডিসপ্লে সমৃদ্ধ যা 1264 x 2780 পিক্সেল রেজোলিউশন এবং 120 Hz রিফ্রেশ রেট সহ আসে।
  • এতে রয়েছে Snapdragon 8 Gen 2 চিপসেট, যা 12 GB পর্যন্ত LPDDR5x RAM এবং 256 GB UFS 3.1 স্টোরেজের সাথে যুক্ত।
  • এটি Android 14 ভিত্তিক OxygenOS 14 এ চলে। স্মার্টফোনটি ক্রায়ো-ভেলোসিটি কুলিং সিস্টেম (Cryo-Velocity Cooling System) দিয়ে সজ্জিত যা তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে।

OnePlus 12R –এর ক্যামেরা ও ব্যাটারিঃ

ক্যামেরার ক্ষেত্রে, এতে রয়েছে একটি 50 megapixel Sony IMX890 মূল ক্যামেরা, একটি 8 megapixel ultra wide angle sensor, এবং একটি 2 megapixel ম্যাক্রো ক্যামেরা। সামনের দিকে, একটি 16 megapixel সেলফি ক্যামেরা সহ আসে। OnePlus 12R –এ 5000mAh ব্যাটারি বিদ্যমান যা 100W SuperVOOC ওয়্যারড চার্জিং (wired charging) নিতে সক্ষম।

 

 

 

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা