Copa America: সেরা খেলোয়াড় রদ্রিগেজ, গোল্ডেন বুট মার্তিনেজের

Share:

নিজস্ব প্রতিনিধি: মার্কিন যুক্তরাষ্ট্রের মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে রবিবার রাতে কলম্বিয়াকে হারিয়ে কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। সেই সঙ্গে সর্বাধিকবার শিরোপা জয়ের নিরিখে উরুগুয়েকে পিছনে ফেলে দিয়েছেন লিওনেল মেসিরা। শুধু কোপা আমেরিকায় চ্যাম্পিয়নই হয়নি আর্জেন্টিনা, গোল্ডেন গ্লোভ থেকে গোল্ডেন বুট-একাধিক পুরস্কার জিতেছে আকাশি-সাদা জার্সিধারীরা।

সদ্য শেষ হওয়া কোপা আমেরিকায় সর্বোচ্চ গোলদাতা হিসাবে গোল্ডেন বুট জিতেছেন আর্জেন্টিনার লাউতারো মার্তিনেজ। গতকাল রাতে অতিরিক্ত সময়ে তাঁর দেওয়া গোলেই কলম্বিয়াকে হারিয়ে দিয়েছিল আর্জেন্টিনা। প্রতিযোগিতায় মোট পাঁচটি গোল করে গোল্ডেন বুট জিতে নিয়েছেন মার্তিনেজ। কাতার বিশ্বকাপে ‘গোল্ডেন গ্লোভ’ জয়ী আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ কোপা আমেরিকাতেও সেরা গোলকিপারের ট্রফি জিতেছেন। এবারের প্রতিযোগিতায় আর্জেন্টিনার হয়ে ৬ ম্যাচে গোল পোস্ট পাহারায় ছিলেন তিনি। তার মধ্যে ৫ ম্যাচেই কোনও গোল হজম করতে হয়নি তাঁকে। শুধু কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিরুদ্ধে একটি গোল হজম করেছিলেন। উল্লেখ্য, ২০২১ সালেও কোপা আমেরিকায় সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছিলেন মার্তিনেজ।

২৩ বছর বাদে কোপা আমেরিকার ফাইনালে উঠেছিল কলম্বিয়া। ট্রফি জয়ের স্বপ্ন দেখেছিলেন হামেস রদ্রিগেজ-লুইস দিয়াজরা। তবে তাঁদের সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছে। কোপা আমেরিকা শিরোপা জিততে না পারলেও ফেয়ার প্লে ট্রফি জিতেছে কলম্বিয়া। আর সেরা খেলোয়াড়ের (গোল্ডেন বল) পুরস্কার পেয়েছেন কলম্বিয়া অধিনায়ক হামেস রদ্রিগেজ। যদিও ওই পুরস্কার তাঁর কাছে সান্ত্বনা পুরস্কার হিসাবেই মনে হয়েছে।

গ্রামে নির্জন বাগান বাড়িতে বিলাসবহুল বিছানা ,ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও অঞ্চল প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

WBCS পরীক্ষার জন্যে রবিবার ৮ টা থেকে চালু ব্লু ও গ্রিন লাইনে মেট্রো পরিষেবা

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

চাঙা শেয়ারবাজার, একদিনেই লগ্নিকারীদের ‘লক্ষ্মীলাভ’ ১০ লক্ষ কোটি টাকা

দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা, এল নিনো কাঁটায় চিন্তিত আবহাওয়া দফতর

ফলতার পর এবার নন্দীগ্রামে তৃণমূল নেতাকে হাফপ্যান্ট পরিয়ে ঘোরালো পুলিশ

রেশন কার্ড বন্ধক রেখে সরকারি খাদ্যসামগ্রী আত্মসাৎ, পুলিশের হস্তক্ষেপে চক্রের হদিশ