দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

তিহারে আচমকাই অসুস্থ কে কবিতা, ভর্তি হাসপাতালে  

নিজস্ব প্রতিনিধিঃ তিহার জেলে বন্দি রয়েছেন কে চন্দ্রশেখর রাওয়ের ( কেসিআর ) কন্যা ভারত রাষ্ট্র সমিতি ( বিআর এস)  নেত্রী কবিতা। আচমকাই মঙ্গলবার জেলের মধ্যে তিনি অসুস্থ হয়ে পড়েন। ইতিমধ্যেই বিআরএস নেত্রীকে নয়াদিল্লির দীনদয়াল উপাধ্যায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুত্রের খবর, বিগত কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন কবিতা। মঙ্গলবার বাড়াবাড়ি হতেই  বিআর এস নেত্রীকে ভর্তি করা হয় হাসপাতালে। 

গত ১৫ মার্চ দিল্লিতে মদের দোকানের লাইসেন্স বিলি সংক্রান্ত দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিআরএস নেত্রীর কবিতার হায়দরাবাদের বাড়িতে হানা দেন ইডির আধিকারিকরা। টানা কয়েক ঘন্টা ধরে তল্লাশি চালানোর পরেই বিস্তারিত তথ্য জানতে কেসিআর কন্যাকে নিজেদের হেফাজতে নেন তদন্তকারীরা। ইডির পক্ষ থেকে মামলার চার্জশিটে দাবি করা হয়, আবগারি নীতির পরিবর্তন ঘটিয়ে যে ব্যবসায়িক সংস্থাকে সুবিধা পাইয়ে দিয়েছিলেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়া, সেই সংস্থার ৬৫ শতাংশের মালিক কবিতা।

উল্লেখ্য, ২০২৩ সালে দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় কেসিআর কন্যাকে দীর্ঘক্ষণ জেরা করেছিল সিবিআই। যদিও দুর্নীতির সঙ্গে তিনি জড়িত নন বলে দাবি করেছিলেন কবিতা। গত এক বছরের বেশি সময় ধরে ইডির সমন এড়িয়ে চলছিলেন ভারত রাষ্ট্র সমিতির নেত্রী। এমনকি ইডির সমনকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হয়েছিলেন। শীর্ষ আদালত তাঁকে গ্রেফতারির হাত থেকে রক্ষাকবচ দিয়েছিল। কিন্তু সেই রক্ষাকবচের মেয়াদ শেষ হওয়ার পরেই কবিতাকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Published by:

Share Link:

More Releted News:

প্রথমবার ফ্লাইটে চড়িয়ে আবেগঘন সারপ্রাইজ মুম্বাইয়ের এক তরুণের ভাইরাল ভিডিও

রজনীকান্ত থেকে কমল হাসান, সকাল সকাল তামিলনাড়ুর গণতান্ত্রিক উৎসবে সামিল তারকারা

গর্ভপাতের পর অশালীন মন্তব্য ও ধর্মীয় পরামর্শের অভিযোগে চাঞ্চল্য TCS নাসিক কাণ্ডে

ভোটগ্রহণের সময় বাড়ানোর আর্জি, মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি TVK প্রধান বিজয়ের

লক্ষ্মীবারে ধাক্কা শেয়ার বাজারে, একধাক্কায় ৬২৫ পয়েন্ট পড়ল সেনসেক্স

দু’দিনে ২ মহিলাকে ধর্ষণ, প্রকাশ্যে দিল্লিতে আমলার মেয়েকে খুনে অভিযুক্তের কুকীর্তি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ