সাদ্দাম কাণ্ডে মুখ পুড়ল বামেদের, স্বস্তিতে তৃণমূল

প্রাক একুশ আবহে এখন অনেকটাই স্বস্তিতে তৃণমূল কংগ্রেস। আর সাদ্দাম কাণ্ডে এখন মুখ লুকিয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে বাম নেতাদের।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিশানা করা হয়েছিল শাসক দল তৃণমূল কংগ্রেসকে(TMC)। আর সেই নিশানা করেছিল বামেরা(CPIM)। আর এখন সেই বামেদেরই মুখ পুড়ে গিয়েছে, স্বস্তি নেমেছে তৃণমূলের অন্দরে। কেননা বুধবার রাতে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে দক্ষিণ ২৪ পরগনা(South 24 Pargana) জেলার ক্যানিং মহকুমার(Canning Subdivision) কুলতলি(Kultali) ব্লকের জালাবেড়িয়া-২ পঞ্চায়েতের পয়তারহাটের বাসিন্দা তথা সোনা পাচারকারী চক্রের মাথা সাদ্দাম সর্দার(Saddam Sardar Arrested)। তার সঙ্গেই পুলিশের হাতে গ্রেফতার হয়েছে কুলতলির সিপিএম নেতা মান্নান খান(Mannan Khan)। মান্নানের মাছের ভেড়ি থেকেই গ্রেফতার হয়েছে সাদ্দাম। আর তাই সোনা পাচার চক্রের সঙ্গে বামেদের যোগসাজশ এখন দিনের আলোর মতো সামনে চলে এল। খোদ সিপিএম নেতা জড়িত সোনা পাচার চক্রে। স্বাভাবিক ভাবেই প্রাক একুশ আবহে এখন অনেকটাই স্বস্তিতে তৃণমূল কংগ্রেস। আর সাদ্দাম কাণ্ডে এখন মুখ লুকিয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে বাম নেতাদের।

গতকাল রাতে কুলতলির ঝুপড়িঝাড়ার বানীরধল এলাকার একটি মাছের ভেড়ি থেকে পুলিশ গ্রেফতার করেছে সাদ্দামকে। এদিনই সাদ্দামকে আদালতে তুলছে পুলিশ। গত সোমবার পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে গিয়ে সিপিএম নেতা মান্নানের মাছের ভেড়িতে আশ্রয় নেয় সাদ্দাম। সেই ভেড়ির আলা ঘরে থেকেই গ্রেফতার করা হয় তাকে। গ্রেফতার করা হয় মান্নানকেও। কুলতলি থানার পুলিশ বিশাল বাহিনী নিয়ে বুধবার রাতে মাছের ভেড়ি ঘিরে আলা ঘর থেকে গ্রেফতার করে ২জনকে। এই নিয়ে কুলতলির সোনা পাচার চক্রের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ৪। তবে সাদ্দামের ভাই সাইরুল এখনও অধরা। সাদ্দমের বিরুদ্ধে অনেক দিন ধরেই সোনা পাচার আর সোনা প্রতারণার অভিযোগ আছে। এর আগেও এ রকম একাধিক অভিযোগের ভিত্তিতে তাকে ১ বার গ্রেফতার করেছিল পুলিশ।    

গত সোমবার সাদ্দামের পয়তারহাটের বাড়িতে অভিযানে যায় পুলিশ। সাদ্দামকে ধরেও ফেলেন তাঁরা। এর পরেই বাড়ি এবং আশেপাশের মহিলারা পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। সাদ্দামের ভাই সাইরুল পুলিশকে নিশানা করে গুলিও চালায় বলে অভিযোগ। এই সুযোগে পুলিশের হাত থেকে পালিয়ে যায় সাদ্দাম আর সাইরুল। সাদ্দামের স্ত্রী রাবেয়া সর্দার এবং মাসুদা সর্দার নামে আরও এর মহিলাকে সরকারি কাজে বাধা দেওয়া এবং পুলিশেরা ওপর হামলার অভিযোগে সেদিনই গ্রেফতার করা হয়। এর পরেই সাদ্দামের খোঁজে এলাকায় শুরু হয় তল্লাশি। সেই সময় তাঁর শোয়ার ঘরের নীচে একটি সুড়ঙ্গ আবিষ্কার করে পুলিশ। সেটি বাইরে একটি খালের সঙ্গে যুক্ত। কিছু দূর এগিয়েই এই খাল গিয়ে মিশেছে মাতলা নদীতে। ফলে কোনও রকম বেগতিক বুঝলে প্রতারণার কারবারে অভিযুক্তদের পক্ষে এই সুড়ঙ্গপথে পালানো অনেকটাই সহজ। সুড়ঙ্গ থেকে এক বার খালে নেমে এলেই, ডিঙি নৌকায় চেপে সবার অলক্ষে মাতলা নদী হয়ে পালিয়ে যাওয়া যেতে পারে। ওই রাস্তা দিয়েই পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়েছিল সাদ্দাম। কিন্তু শেষ রক্ষা হল না। বুধবার রাতেই পুলিশের হাতে ধরা পড়ল কুলতলি প্রতারণা চক্রের মূল পাণ্ডা।

গণতন্ত্র জিতল, ভয়ের রাজনীতি হারল, ফলতায় বিপুল ভোটে বিজেপি প্রার্থী জিততেই বার্তা মোদির

এভারেস্ট জয় করে বাড়ি ফিরলেন হিন্দমোটরের শুভম, স্বাগত জানাল উত্তরপাড়া

গরমে পাতে সবুজের ছোঁয়া চাই? শাকসব্জি ছাড়াই এমন এক পদ, যা বারবার চাইবে সবাই

তৈরি প্লে অফের সূচি, কার বিরুদ্ধে কে? পড়ুন বিস্তারিত

সাগর আর পাহাড় একসঙ্গে উপভোগ করতে চাইলে ঘুরে আসুন দেশের সেরা তিন গন্তব্যে

জঙ্গলমহলে হাতি, ও মানুষের সংঘাত রুখতে বন দফতরকে আরও সক্রিয় হওয়ার বার্তা বিধায়কদের

নন্দীগ্রামে উপনির্বাচনে প্রার্থী খুঁজতে কাল ঘাম ছুটছে তৃণমূল কংগ্রেসের

বেহালার ক্যানেল রোডে একের পর এক নেশার ঠেক ভেঙে গুঁড়িয়ে দিলেন এলাকার মহিলারা

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, কটাক্ষ শুভেন্দুর

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

বৃহস্পতিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হবে ঝড়-বৃষ্টি, কবে কোথায় জেনে নিন…

‘সোলো ট্রিপে’ কোথায় যাবেন বুঝছেন না? জেনে নিন ভারতের সেরা পাঁচ ভ্রমণ ঠিকানা

কাঁথির সাংসদের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি গঠন, নন্দীগ্রামে কত টার্গেট দিলেন শুভেন্দু?‌