আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘উদাসীনতা কী থামবে না ?’ রেল দুর্ঘটনা নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

নিজস্ব প্রতিনিধিঃ মঙ্গলবার ভোর পৌনে চারটে নাগাদ ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে  বেলাইন হয়ে পড়ে হাওড়া থেকে মুম্বইগামী হাওড়া-সিএসএমটি এক্সপ্রেস। প্রাথমিকভাবে জানা গিয়েছে, এই দুর্ঘটনার জেরে এখন পর্যন্ত দুজন প্রাণ হারিয়েছেন এবং ২০ জন আহত হয়েছেন। ইতিমধ্যেই এই দুর্ঘটনা নিয়ে টুইট করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে শোকপ্রকাশ করেছেন তিনি। লেখেন ,’ ফের ভয়াবহ রেল দুর্ঘটনা! আজ ভোর রাতে ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে বেলাইন হয়ে পড়ে  হাওড়া – মুম্বই মেইল । যার মর্মান্তিক পরিণতি হিসাবে একাধিক মৃত্যু ও বহু মানুষ আহত হয়েছেন। আমি গুরুত্ব দিয়ে জানতে চাইছি, এটাকেই কি বলে সরকার পরিচালনা?  রেলপথে যে অন্তহীন মৃত্যু মিছিল চলছে তা আমাদের কতদিন সহ্য করতে হবে? ভারত সরকারের উদাসীনতা কী থামবে না ?’

 প্রাথমিক ভাবে খবর, দুর্ঘটনার জেরে বেলাইন হয়ে গিয়েছে ট্রেনের অন্তত ১৮টি কামরা। তার মধ্যে ১৬টিই যাত্রিবাহী কামরা।   রেলের তরফে ইতিমধ্যেই উদ্ধারকারী দল পাঠানো হয়েছে দুর্ঘটনাস্থলে। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধার কাজ। শেষ পাওয়া তথ্য অনুসারে,  দুর্ঘটনাস্থল থেকে আহত যাত্রীদের উদ্ধার করে চক্রধরপুরে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য।

রেলের এক পদস্থ কর্তা জানিয়েছেন, যে জায়গায় মুম্বইগামী ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়েছে, তার কাছেই একটি মালগাড়িও বেলাইন হয়েছে। তবে এই দু’টি দুর্ঘটনার সঙ্গে কোনও যোগ রয়েছে কি না, তা এখনও জানা যায়নি। একথায় কী ভাবে দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়।ঝাড়খণ্ডে রেল   দুর্ঘটনার জেরে দক্ষিণ পূর্ব রেলের একাধিক স্টেশনে হেল্পলাইন নম্বর চালু করেছে। হাওড়া স্টেশনের জন্য ৯৪৩৩৩৫৭৯২০ ও ০৩৩২৬৩৮২২১৭, টাটানগর স্টেশনের জন্য ০৬৫৭২২৯০৩২৪, চক্রধরপুর স্টেশনের জন্য ০৬৫৮৭ ২৩৮০৭২, রৌরকেলা স্টেশনের জন্য ০৬৬১২৫০১০৭২ ও ০৩৩২৬৩৮২২১৭ এবং রাঁচি স্টেশনের জন্য ০৬৫১২৭৮৭১১৫ । তবে বারবার কী করে রেল দুর্ঘটনা হচ্ছে, তা নিয়ে উঠছে প্রশ্ন।

উল্লেখ্য, ২০২৩ সালে ওড়িশার বাহানগায় করমণ্ডল এক্সপ্রেসে ভয়াবহ  দুর্ঘটনা হয়। সেখানেও একটি মালগাড়ির উপর উঠে গিয়েছিল করমণ্ডল এক্সপ্রেসের কামরা। তার পর চলতি বছরে নিউ জলপাইগুড়ির কাছে কাঞ্চনডঙ্ঘা এক্সপ্রেসে হয় দুর্ঘটনা । শুধু তাই নয় কিছু দিন আগেই উত্তরপ্রদেশে  দুর্ঘটনার কবলে পড়ে ডিব্রুগড় এক্সপ্রেস। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

ভোট মিটলেও রাজ্যে আইনশৃঙ্খলা সামলাতে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে

উদয়নারায়ণপুরে জওয়ানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় বাহিনীকে আড়াল কমিশনের

লক্ষ ফলোয়ার্স থাকা ইনফ্লুয়েন্সার স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী, হাড়হিম ঘটনা

ভোট শেষের মুখে নোয়াপাড়ায় উত্তেজনা, বচসা ঘিরে তৃণমূল–বিজেপি সংঘর্ষ

তামিলনাডুতে ফের বাজিমাত স্ট্যালিনের, দাগ কেটেছেন বিজয়-ও, বলছে বুথফেরত সমীক্ষা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ