জঙ্গলমহল সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, সভাস্থল খতিয়ে দেখলেন প্রশাসনিক আধিকারিকরা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: ঝাড়গ্রামে ২ দিনের সফরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন। তার প্রস্তুতি খতিয়ে দেখলেন প্রশাসনিক আধিকারিকরা। আগামী ৮ই অগস্ট জঙ্গলমহলের ঝাড়গ্রামে দুই দিনের সফরে আসবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM mamata Banerjee)। প্রশাসন সূত্রে জানা গেছে, তিনি ওই দিন রাতে থাকবেন ঝাড়গ্রাম রাজবাড়ী সংলগ্ন টুরিস্ট কমপ্লেক্সে। ৯ই অগস্ট ঝাড়গ্রাম স্টেডিয়ামে রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যস্তরীয় বিশ্ব আদিবাসী দিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিশ্ব আদিবাসী দিবস উদযাপন অনুষ্ঠানে আদিবাসী গুণীজনদের সংবর্ধনা, আদিবাসী কৃতি ছাত্র ছাত্রীদের সহায়তা প্রদান, বিভিন্ন আদিবাসী ক্লাব গুলিকে বাদ্য যন্ত্র প্রদান সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই সঙ্গে তিনি ওই দিনের অনুষ্ঠান মঞ্চ থেকে একাধিক সরকারি পরিষেবা প্রদান, করবেন বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। পাশাপাশি একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করতে পারেন ওই সভা থেকে মুখ্যমন্ত্রী। এছাড়াও সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কালিপদ সোরেন সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন। তাই ঝাড়গ্রাম স্টেডিয়ামের সভা মঞ্চ থেকে ঝাড়গ্রাম বাসীকে অভিনন্দন জানাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেও জানা গিয়েছে।

লোকসভা নির্বাচনের পর ৮ ই অগস্ট দুই দিনের সফরে ঝাড়গ্রাম আসছেন মুখ্যমন্ত্রী। ৯ই অগস্ট ঝাড়গ্রাম স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম সভা। তিনি জঙ্গলমহলকে ভালবাসেন, তাই ঝাড়গ্রাম দিয়ে তার প্রথম সফর শুরু। তাই ঝাড়গ্রাম স্টেডিয়ামে(Jhargram Stadium) মুখ্যমন্ত্রীর সভার মঞ্চ তৈরির কাজ চলছে জোর কদমে। রবিবার মুখ্যমন্ত্রীর সভার প্রস্তুতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ প্রশাসনের আধিকারিকরা। ঝাড়গ্রাম স্টেডিয়ামে গিয়ে তাদের সাথে কথা বলেন এবং মুখ্যমন্ত্রীর সভার প্রস্তুতি খতিয়ে দেখেন গোপীবল্লভপুরের বিধায়ক ডা: খগেন্দ্রনাথ মাহাতো। তিনি বলেন “আগামী ৯ই অগস্ট ঝাড়গ্রাম স্টেডিয়ামে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই ঝাড়গ্রাম স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর সভার জন্য মঞ্চ তৈরির কাজ চলছে” তা আমরা খতিয়ে দেখছি, মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের সাথে আলোচনা করা হয়েছে”। আর প্রতিবারের মতোই এবারেও সভাস্থল জুড়ে আঁটো সাঁটো নিরাপত্তা রাখা হয়েছে।

ঠিক ভাবে কাজ হচ্ছে কিনা তা খতিয়ে দেখার জন্য রবিবার তিনি ঝাড়গ্রাম স্টেডিয়ামে গিয়ে পরিস্থিতি ক্ষতিয়ে দেখেন। তবে ২০২৪ লোকসভা নির্বাচন এর পর এই প্রথমবার মুখ্যমন্ত্রীর ঝাড়গ্রাম সভা আরো উত্তেজনা পূর্ন হতে চলেছে বলে মত রাজনৈতিক মহলে। তার সাথে ঝাড়গ্রাম স্টেডিয়ামের মাঠে এদিন উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলার জেলাশাসক সুনীল আগরওয়াল ও ঝাড়গ্রাম জেলা পুলিশের এডিশনাল এসপি, ঝাড়গ্রাম থানার আইসি, ঝাড়গ্রামের মহকুমা শাসক সহ অন্যান্য প্রশাসনের আধিকারিকরা।

ফের জালিয়াতি করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে

রথের কাউন্টডাউন শুরু, দিঘার জগন্নাথ মন্দিরে স্নানযাত্রার প্রস্তুতি তুঙ্গে

সাবধান! কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, পাঁচ জেলায় জারি সতর্কতা

ছেলেকে পাশে নিয়ে কেক কেটেছেন, পাতে মাছ-পাঠার মাংস, জন্মদিনে কী প্ল্যান পরমব্রতর?

বাইক-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ ডেলিভারি বয়

ত্রিপুরার মেডিকেল কলেজে পড়াচ্ছেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা শেখ হাসিনার দলের প্রাক্তন সাংসদ

বান্দ্রায় ছয়তলার বাড়ি বানাচ্ছেন সলমান, বিষ্ণোই গ্যাংয়ের ভয়ে গ্যালাক্সি ছাড়ছেন?

মোবাইল টাওয়ার বসানোর টোপ দিয়ে ১৩ লক্ষ টাকার প্রতারণা, সর্বস্বান্ত সন্দেশখালির বাসিন্দা

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’

বিনা ভাড়ায় নিয়ে যেতে আপত্তি, অটোরিকশা চালককে অকথ্য ভাষায় গালিগালাজ পুলিশ কর্মীর