চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

iPhone প্রেমীদের জন্য সুখবর, আসছে ফোল্ডেবল iPhone, iPad!

নিজস্ব প্রতিনিধি: ফোল্ডেবল স্মার্টফোন (Foldable Smartphone)-এর যুগে এসেও এখনও অপেক্ষায় আছেন iPhone ভক্তরা। অন্যান্য Tech giant -রা যখন ফোল্ডেবল ডিভাইস (Foldable Device) বাজারে এনে ঝড় তুলছে, তখন Apple নীরবই থেকে গিয়েছে। তবে গুঞ্জন কিন্তু শোনা যাচ্ছে।

9To5Macএর একটি রিপোর্ট অনুযায়ী, Apple একটি ফোল্ডেবল (Foldable) iPhone এবং একটি iPad/Mac Hybrid ডিভাইস নিয়ে ফোল্ডেবল (Foldable) মার্কেটে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে তৈরি হচ্ছে। Apple বিশেষভাবে তার প্রথম ফোল্ডেবল আইফোন (Foldable iPhone) -এর জন্য ফোল্ডেবল ডিসপ্লে প্যানেল নিয়ে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে। এই ডিভাইসটি সম্ভবত Samsung Galaxy Flip-এর মতো টপডাউন ফোল্ড (Top down fold) ডিজাইনের হবে এবং 2026 সালের শেষের দিকে বাজারে আসবে বলে আশা করা হচ্ছে।

ফোল্ডেবল (Foldable) iPhone -এর পাশাপাশি, Apple সম্ভবত একটি iPad/Mac Hybrid ডিভাইস নিয়েও কাজ করছে। এই ডিভাইসটি, যা একটি অল-স্ক্রিন MacBook বা একটি ফোল্ডেবল iPad হিসেবে বর্ণনা করা যেতে পারে, আনফোল্ড অবস্থায় তার 18.8 ইঞ্চি ডিসপ্লে হতে পারে।

বিশ্লেষক জেফ পু-এর সাম্প্রতিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে, যে এই Hybrid-টি সম্ভবত এই দুই ডিভাইসের মধ্যে প্রথমে আত্মপ্রকাশ করবে, এবং এর প্রজেক্টেড রিলিজ 2026 সালের মাঝামাঝি সময় হতে পারে। ফোল্ডেবল (Foldable) iPhone টি বছরের পরের দিকে আসবে বলে আশা করা হচ্ছে।

দুটি ডিভাইস সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি। তবে Apple -এর পক্ষে এটি বড় পদক্ষেপ। iPhone-এর তুলনায় অন্যান্য পণ্যের উৎপাদন কম হওয়ায়, প্রথমে হাইব্রিড আনা কৌশলগত পদক্ষেপ হতে পারে।

যদি Apple নতুন বৈশিষ্ট্যসম্পন্ন আকর্ষণীয় ফোল্ডেবল ডিভাইস তৈরি করতে পারে, তবে তা ব্যবহারকারীদের আকৃষ্ট করবে। এখন সেই অপেক্ষাই চলছে, সময়টা হবে 2026।

Published by:

Share Link:

More Releted News:

দেড় লাখে পাওয়া যাচ্ছে রুপো, সস্তা সোনাও, মুখে স্বস্তির হাসি গহনাপ্রেমীদের

অ্যাপলের সিইও-এর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক

মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে ধাক্কা শেয়ার বাজারে, লালেই শুরু সেনসেক্স-নিফটি

পুরনো কুলারেই মিলবে এসির মতো ঠান্ডা হাওয়া! মেনে চলুন এই ৫টি সহজ ঘরোয়া টিপস

নিরাপত্তা ছাড়পত্রের গেরোয় স্টারলিংক, ভারতে অনিশ্চিত মাস্কের ইন্টারনেট পরিষেবা

সরকারি কর্মচারীদের জন্য সুখবর, ২ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা কেন্দ্রের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ