‘দ্য ব্লাফ সেটে’ শুট্যিং শেষ ! শেষ দিনে কতটা চনমনে ‘দেশি গার্ল’ ?

Share:

নিজস্ব প্রতিনিধি : সুপার মম ও আদর্শ দম্পতির তকমা পেয়েছেন ‘দেশি গার্ল’। স্বামী নিক জোনাসের সঙ্গে দিব্যি সংসার করছেন প্রাক্তন বিশ্বসুন্দরী।তবে শুধু সংসার কেন পেশাগত জীবনেও দেখভাল করে চলেছেন প্রিয়াঙ্কা।বলিউড ছেড়ে পাড়ি দিয়েছেন হলিউডে। সেখানে প্রায় ১০ বছরের চেষ্টায় পায়ের তলার মাটি শক্ত করেছেন তিনি। বর্তমানে, তিনি রয়েছেন অস্ট্রেলিয়ায়। দীর্ঘদিন ধরে ফ্রাঙ্ক ই. ফ্লাওয়ারস পরিচালিত ‘দ্য ব্লাফ’ ছবির শুট্যিং এ ব্যস্ত রয়েছেন। তবে এবার ভক্তদের সুখবর দিলেন। খুব শ্রীঘ্রই আসছে ‘দ্য ব্লাফ’। কেননা শুট্যিংয়ের আজ শেষ দিন।

দীর্ঘ সময়সূচীর শেষে এবার বাড়ি ফিরবেন প্রিয়াঙ্কা। ১০ আগস্ট, ২০২৪ শুট্যিং সেটে তাঁর শেষ দিন। এই দিনে কেমন এনার্জেটিক ছিলেন প্রিয়াঙ্কা ? এবার অক্লান্ত পরিশ্রম শেষে শেষ দিনের এনার্জি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। এই নিয়ে একটি ভিডিয়ো শেয়ার করেছেন তিনি। সেখানে দেশি গার্লকে দেখা গিয়েছে ত্বকের যত্ন নিতে। চেহারায় মেকআপ তুলে এবার ত্বকের যত্নে মন দিয়েছেন অভিনেত্রী। কালো রঙের স্কিন মাস্ক পরা অবস্থায় গিয়েছে অভিনেত্রীকে। ভিডিয়োটিতে ক্যপশনে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘হ্যাঁ এটাই হল আমার সকালের মাস্ক। কোন বিবেচনা নয়। কেননা আজকে হল ‘দ্য ব্লাফ’ শুট্যিং এর শেষ দিন।’ খুশিতে ফেটে পড়ছেন অভিনেত্রী। ক্যাপশনের মাধ্যমে নিজের উল্লাস দেখিয়েছেন তিনি। একইসঙ্গে লিখেছেন, ‘আগামীকাল বাড়ি ফিরে যাচ্ছি। ইয়ে…!’

সম্প্রতি  ‘দেশি গার্ল’ তাঁর গাড়িতে ভ্রমণ করার আরও একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন। ভিডিয়োটিতে দেখা গিয়েছিল ডোরাকাটা সাদা টপে হালকা মেকআপে সেজেছেন প্রিয়াঙ্কা। সোনার গয়না দিয়ে সেজেছেন তিনি। পনিটেল লুকে তাঁর স্টাইল ছিল চোখে পড়ার মত। তবে সবথেকে বেশি চোখ গিয়েছিল প্রিয়াঙ্কার চোখের উপর। অভিনেত্রী জানিয়েছিলেন, ‘সিটাডেলের জন্য এটা হল তাঁর নতুন চোখের রঙ’ দর্শকদের উদ্দেশ্যে জানিয়েছিলেন ‘কেমন হয়েছে’ ?

উল্লেখ্য, সম্প্রতি ‘হেডস অফ স্টেট’ চলচ্চিত্রের শুটিং শেষ করেছেন প্রিয়াঙ্কা। এই ছবিটি ছিল একটি অ্যাকশন কমেডি ছবি যেখানে ইদ্রিস এলবা এবং জন সিনার সঙ্গে অভিনয় করেছেন ‘দেশী গার্ল’। তিনি বর্তমানে এখন রয়েছেন অস্ট্রেলিয়ায়। সেখানে তিনি ফ্রাঙ্ক ই. ফ্লাওয়ারস পরিচালিত ‘দ্য ব্লাফ’-এ ছবির শুট্যিং করছেন। শনিবার (১০ আগস্ট) তাঁর শেষ দিনের শুট্যিং চলছে(‘দ্য ব্লাফ’)। সেখানে তাঁকে এক সাহসী জলদস্যুর ভূমিকায় দেখা যাবে।

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩