ফের কম বাজেটে স্মার্টফোন! নয়া চমক নিয়ে আসছে Tecno-র Spark Go 1

Share:

নিজস্ব প্রতিনিধি: Tecno তাদের নতুন স্মার্টফোন Spark Go 1 প্রকাশ করেছে, যা তাদের Spark সিরিজের সর্বশেষ সংযোজন। ট্রান্সসিয়ন হোল্ডিংসের মালিকানাধীন এই সংস্থার নতুন এই স্মার্টফোনটি দুইটি আকর্ষণীয় রঙে, চারটি ভিন্ন RAM এবং স্টোরেজ বিকল্পে পাওয়া যাবে। শক্তিশালী Unisoc T615 SoC চিপসেট দ্বারা চালিত এই ফোনটি সর্বাধিক 8 GB RAM সহ আসে।

Tecno Spark Go 1-এর 6.67 ইঞ্চির বড় ডিসপ্লে রয়েছে, যা 120 Hz রিফ্রেশ রেট সমর্থন করে। এই ডিভাইসটি IP54 রেটেড, যা ধুলো এবং জলের থেকে সুরক্ষা দেয়। এছাড়াও, 5000 mAh ব্যাটারি সহ এটি 15 Watt ফাস্ট চার্জিং সমর্থন করে, যা একবার চার্জে 31 ঘণ্টার Calling Time এবং 60 দিনের Stand-by Time দিতেও সক্ষম।

এখনও পর্যন্ত Tecno Spark Go 1-এর দাম এবং উপলব্ধতার বিষয়ে কোনো ঘোষণা করা হয়নি। তবে Tecnoর অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে এটি Glittery White এবং Startrail Black রঙে পাওয়া যাবে। চারটি RAM এবং স্টোরেজ বিকল্প রয়েছে – 6GB + 64GB, 8GB + 64GB, 6GB + 128GB এবং 8GB + 128GB।

এই ফোনটি Android 14 Go এডিশনে চলে এবং 720×1600 পিক্সেল রেজোলিউশনের HD+ ডিসপ্লে সহ আসে। ডিসপ্লের উপরে একটি Punch-hole cutout রয়েছে সেলফি ক্যামেরার জন্য। Dynamic Port ফিচারটি সেলফি ক্যামেরার চারপাশে নোটিফিকেশন প্রদর্শন করে। এছাড়াও, 8 GB RAM-কে মেমোরি ফিউশন প্রযুক্তি ব্যবহার করে 16 GB পর্যন্ত বাড়ানো যায়।

ক্যামেরা সেকশনে, Tecno Spark Go 1-এ 13 Megapixel Primary Sensor সহ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য, সামনে 8 Megapixel ক্যামেরা দেওয়া হয়েছে, যার সাথে রয়েছে Dual Flash।

ডিভাইসটির আরও কিছু বিশেষ ফিচার হলো Dual Speaker, DTS সাউন্ড, IR কন্ট্রোল, এবং সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই স্মার্টফোনটি 4G technology-র হলেও কোনও ধরনের ল্যাগ ছাড়াই 4 বছর পর্যন্ত মসৃণ পারফরম্যান্স দেবে বলে দাবি করছে সংস্থা।

 

দীপাবলির আগেই ২,২৮৮ টাকা বাড়ল রুপোর দাম, সোনার দর কত? জানুন

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

মাগুর মাছের ঝোলেই তুষ্ট হন দেবী, ১২০০ বছরের এই কালীপুজোয় রয়েছে অলৌকিক কাহিনী

অভিষেককে কেন রক্ষাকবচ? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

হোয়াইট হাউসে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন ট্রাম্পের, উপহার পেলেন হনুমান চালিশা

ভারতের হোটেলে আমেরিকান পর্যটকের মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

অভিনব ইন্টার্নশিপ! ৬০ দিন ঘুমিয়ে প্রায় ১০ লক্ষ টাকা জিতলেন তরুণী

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

ট্রাম্পকে খুনের ছক! হোয়াইট হাউসের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ভেনেজুয়েলার যুবক

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

নবম শ্রেণির হাফ ইয়ারলিতে ভাল রেজাল্ট, ছেলেকে BMW উপহার দিলেন বাবা

অভিষেকের জন্মদিনকে কেন্দ্র করে রণক্ষেত্র কালীঘাট, তৃণমূল-বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ

আজকের রাশিফল: ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন, শনির কৃপায় লাভবান হবেন কারা?