Redmi 14C লঞ্চের আগে ফাঁস তথ্য! ৩১শে আগস্টে আসছে এই বাজেট স্মার্টফোন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ Redmi 14C নিয়ে গুজব চলছিল বেশ কিছুদিন ধরে। যদিও এখনো Xiaomi -র এই সাব-ব্র্যান্ডটি আনুষ্ঠানিকভাবে ফোনটির লঞ্চ তারিখ ঘোষণা করেনি, তার আগেই একটি ভিয়েতনামি রিটেইলার ওয়েবসাইটে ফোনটির তথ্য ফাঁস হয়েছে। সেই তালিকায় Redmi 14C এর লঞ্চ তারিখ, ডিজাইন এবং স্পেসিফিকেশন সম্পর্কে তথ্য পাওয়া গেছে।

ডিজাইন ও স্পেসিফিকেশন

Redmi 14C ফোনটির ডিসপ্লে হতে পারে 6.88 ইঞ্চি LCD স্ক্রিনের সঙ্গে, যা HD+ Resolution এবং 90 Hz রিফ্রেশ রেট সমর্থন করে। এটি আসবে একটি 5,160 mAh ব্যাটারি এবং 18 Watt ফাস্ট চার্জিং সাপোর্ট নিয়ে। এছাড়া, ফোনটির মূল ক্যামেরা হিসেবে থাকতে পারে একটি 50 megapixel সেন্সর যুক্ত AI-নির্ভর ক্যামেরা ইউনিট। ফোনটির পিছনের দিকে দেখা যাচ্ছে একটি গোলাকার ক্যামেরা মডিউল, যাতে দুটি ক্যামেরা এবং একটি LED ফ্ল্যাশ থাকতে পারে। সেলফি তোলার জন্য থাকতে পারে একটি ওয়াটারড্রপ নচ।

ফোনটির সুরক্ষার জন্য রয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এর পাশাপাশি ফোনটি MediaTek Helio G91 Ultra প্রসেসরসহ আসতে পারে বলে ধারণা করা হচ্ছে, যদিও রিটেইলার তালিকায় এই প্রসেসরের কথা উল্লেখ করা হয়নি। স্টোরেজ অপশনে 128 GB এবং 256 GB সহ 4 GB RAM থাকছে বলে জানা গেছে।

লঞ্চ তারিখ ও রং

ওয়েবসাইটে থেকে পাওয়া তথ্য অনুযায়ী, Thegioididong.com নামে একটি ভিয়েতনামি ই-কমার্স সাইটে Redmi 14C ফোনটির সম্ভাব্য লঞ্চ তারিখ 31 অগস্ট হিসেবে উল্লেখ করা হয়েছে। ফোনটি কালো, নীল এবং সবুজ রঙে আসতে পারে, যেখানে নীল রংয়ের ভ্যারিয়েন্টটিতে গ্রেডিয়েন্ট ফিনিশ থাকতে পারে।

Redmi 13C গত বছর ডিসেম্বর মাসে ভারতে লঞ্চ হয়েছিল যার দাম শুরু হয়েছিল 7,999 টাকা থেকে। সেই অভিজ্ঞতা থেকে বলা যায়, Redmi 14C এর দামও হতে পারে ক্রেতাদের সাধ্যের মধ্যে।

নতুন চমক নিয়ে বাজারে আসতে চলেছে Redmi 14C, আর ক্রেতারা অপেক্ষায় আছেন ফোনটি হাতে পাওয়ার জন্য।

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩