মানুষের ‘অত্যাচারে’ বর্ষার ভরা নদী পার হয়ে সদ্যোজাতকে নিয়ে চাঁদড়ার জঙ্গলে হস্তিনী

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: মানুষের ‘অত্যাচারে’ বর্ষার ভরা নদী পার হয়ে সদ্যোজাতকে নিয়ে চাঁদড়ার জঙ্গলে আশ্রয় নিল হস্তিনী।হাতি মৃত্যুর পর ঝাড়গ্রাম বনবিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।এখনও ঝাড়গ্রামে(Jhargram) হাতি মৃত্যুর রেশ কাটেনি। তবে এরই মাঝে দেখা গেল এক অন্য ছবি। সদ্যোজাত শাবককে নিয়ে ভরা নদী পার হতে হল হস্তিনীকে। নেপথ্যে মানুষের ‘অত্যাচার’। মানুষের তাড়া খেয়ে বাধ্য হয়ে ঝাড়গ্রাম বন বিভাগের মানিকপাড়া রেঞ্জের চিথলবনী এলাকা থেকে কংসাবতী নদী পেরিয়ে মেদিনীপুর বন বিভাগের চাঁদড়ার জঙ্গলে প্রবেশ করে। যা দেখে কার্যত থ পশুপ্রেমীরা। প্রশ্ন উঠছে, কেন হাতি দুটিকে ওখানে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা করল না বন দফতর? কেন আটকানো গেল না মানুষের ভিড়?

ঝোপের মধ্যে ঢুকে ভিডিও এবং উত্ত্যক্ত করার চিত্র ফের দেখা গেল। যদিও মানিকপাড়া রেঞ্জ আধিকারিক সব্যসাচী হাজরা বলেন, “ওই হাতি দুটি কলাইকুন্ডা থেকে চাঁদড়ার দিকে যাচ্ছিল। দিনের আলো ফুটে যাওয়ায় একটি ঝোপের মধ্যে আশ্রয় নেয়। মানুষজন চিৎকার চেঁচামেচি করছিলেন। আমাদের বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে হাতি দুটিকে নিরাপদেই রেখেছিলেন। পরে হাতি দুটি কংসাবতী নদী পেরিয়ে চাঁদড়া রেঞ্জের দিকে চলে যায়। হাতি দুটিকে তাড়ানো হয় নি।” জঙ্গলমহলের(Jangalmahal) ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ার(Bakura) অধিকাংশ জঙ্গল এলাকায় বসবাস হাতিদের। কিন্তু জঙ্গলে থাকা কার্যত দায়ী হয়ে উঠছে দলমাদের। কারণ জঙ্গলে খাদ্যাভাব এবং লোকালয়ে এলে মানুষের তাড়া। চলতি মাসে জ্বলন্ত শলাকা বিদ্ধ হয়ে মৃত্যু হয় এক স্ত্রী হাতির। সেই রেশ এখনও কাটেনি। তবে মানিকপাড়া রেঞ্জে থাকা শাবক সহ হাতিকে বিরক্ত করার ছবি সামনে এসেছে। ভরা নদী পেরিয়ে বাধ্য হয়ে মানিকপাড়া রেঞ্জ থেকে মেদিনীপুরের চাঁদড়া রেঞ্জে প্রবেশ করেছে শিশু শাবক সহ হস্তিনীটি। তবে সতর্ক ছিল মেদিনীপুর বনবিভাগের চাঁদড়া রেঞ্জ।

বনকর্মীরা কংসাবতী নদী থেকে হাতি দুটিকে কার্যত ব্যারিকেড করে জঙ্গলে পৌঁছে দেয়। সাহায্য নিয়েছিল গুড়গুড়িপাল থানার(Gurguripal P.S.) পুলিশের। এলাকায় মাইকিং করা হয় হাতিকে উত্ত্যক্ত না করার। তবে দিনের বেলায় হাতি লোকালয়ে আশায় ভিড় জমান কয়েক হাজার উৎসুক জনতা। ফলে বন দফতরের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে, হাতিকে উত্ত্যক্ত করলে এবং চলাচলে বাধা সৃষ্টি করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিন দুপুরবেলা সুস্থভাবে চাঁদড়ার শুকনাখালির জঙ্গলে(Suknakhali Forest) প্রবেশ করে হাতিটি। চাঁদড়া রেঞ্জের আধিকারিক সৈকত বিশ্বাস বলেন, “শাবককে নিয়ে হস্তিনী নদী পেরোনোর পরই বনকর্মীরা ব্যারিকেড তৈরি করে। যাতে মানুষজন তার দিকে পাথর না ছোঁড়ে বা উত্ত্যক্ত না করে। কোনোভাবে চাপ সৃষ্টি করা হয় নি হাতিটিকে জঙ্গলে পাঠানোর জন্য। হাতি দুটি নিজের মরজিতে কয়েক ঘণ্টা পর কৃষি জমি পেরিয়ে জঙ্গলে প্রবেশ করেছে। শাবক সহ হস্তিনী সুস্থ রয়েছে।”গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে বন দফতর।

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩