তিলোত্তমার বিচার চেয়ে রাজ্যজুড়ে কলেজে কলেজে বিক্ষোভ তৃণমূলের

মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের কলেজে কলেজে এদিন বিক্ষোভ কর্মসূচী করছে তৃণমূলের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার(Kolkata) আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের(R G Kar Medical College and Hospital) মহিলা পড়ুয়া চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনা(Woman Doctor Rape and Murder Incident) নিয়ে রাজ্য রাজনীতি রীতিমত উত্তাল। নির্যাতিতার বিচার চেয়ে নিত্যদিনই রাজ্যের নানা প্রান্তে মিছিল মিটিং হচ্ছে। নাগরিক সমাজের নামে এই সব মিটিং মিছিল শুরু হলেও ক্রমেই তা চলে গিয়েছে রাজনৈতিক দলগুলির হাতে। সেখানেই দেখা তৃণমূলের বিরুদ্ধে রাস্তায় নেমে পড়েছে বাম, বিজেপি, কংগ্রেস, আইএসএফ। এই অবস্থায় তৃণমূলও মাঠে নেমে পড়েছে। এদিন থেকেই তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) নির্দেশে রাজ্যের কলেজে কলেজে বিক্ষোভ কর্মসূচী করছে তৃণমূলের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ(TMCP)। আগামিকাল থেকে ব্লকে ব্লকে রাজ্যজুড়ে মিছিল-ধরনার পথে হাঁটা দেবে তৃণমূলের মহিলা ব্রিগেডও। সেই সঙ্গে প্রচারে তুলে আনা হবে রাজ্যে নারী উন্নয়নে ও সুরক্ষার ইস্যুতে সরকার কী কী পদক্ষেপ করেছে।

আরও পড়ুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফের চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

উল্লেখ্য, গত বুধবার ২৮ অগস্ট ছিল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। সেদিন কলকাতার ধর্মতলায় মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে মমতা বলেছিলেন, ‘আমি ছাত্রছাত্রী সমাজকে বলব আগামী শুক্রবার কলেজের গেটে গেটে ফাঁসির দাবিতে ছাত্রছাত্রীরা আন্দোলন করবেন। আমি আমাদের ব্লক প্রেসিডেন্টদের বলব, সঙ্গে ছাত্রযুব মহিলারাও থাকবেন। শনিবার দিন সব ব্লকে ব্লকে মিছিল হবে। মানে ৩১ অগস্ট। ধরনা হবে। মিছিল করে ধরনা হবে। শনিবার হাফ ছুটি। তাই বেলা দু’টো থেকে ৬টা পর্যন্ত ধরনা হবে। মিছিল হবে সব ব্লকে।’ এরপরেই কর্মীদের কাছে পৌঁছে যায় দলের নির্দেশিকা। সেই নির্দেশিকা মেনেই এদিন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা কলেজের গেটে গেটে ফাঁসির দাবিতে সোচ্চার হয়েছেন।

আরও পড়ুন,  অভিষেকের নামে ১০ কোটির তোলাবাজি, গ্রেফতার তৃণমূল নেতা

আরজি করে মহিলা চিকিৎসককের ধর্ষণ-খুন নিয়ে তোলপাড় গোটা দেশ। রাজ্যর বিভিন্ন প্রান্তে বিক্ষোভ হয়েছে। শাসক তৃণমূলকেও নিশানা করছে বিরোধীরা। রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। এহেন পরিস্থিতি মোকাবিলায় এবার কোমর বেঁধে ময়দানে নামছে তৃণমূল। ঘাস ফুল শিবিরের অভিযোগ, আর জি করের ঘটনাকে হাতিয়ার করে বিরোধীরা জনসাধারণকে ভুল বোঝাচ্ছে। তাই এবার বাড়ি বাড়ি গিয়ে এই বার্তা তুলে ধরবেন তৃণমূলের নেতাকর্মীরা। গ্রামের দিকে এই দায়িত্ব সামলাবে তৃণমূলের মহিলা সংগঠন। তৃণমূল সূত্রে জানা যাচ্ছে, বাড়ি বাড়ি গিয়ে এবার নারী নিরাপত্তায় তৃণমূল সরকার কী করছে তা সাধারণের সামনে তুলে ধরা হবে নেতা কর্মীদের তরফে। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রীর মতো প্রকল্প নিয়ে জোরকদমে প্রচার চালানো হবে। আর জি কর নিয়ে দলের অবস্থান সাধারণের কাছে স্পষ্ট করা হবে। এ নিয়ে সাংসদ-বিধায়ক থেকে নেতা, সবাইকে নিজেদের এলাকায় নিয়মিত প্রচার এবং জনসংযোগ করবেন।  

আরও পড়ুন, ‘টলিগঞ্জের বাবু-বিবিরা ভাবমূর্তি গড়তে ব্যস্ত, তৃণমূলের কথা ভাবে না’, বিস্ফোরক কুণাল

রাজ্যের নারী ও শিশু কল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা এই প্রসঙ্গে জানিয়েছেন, ‘প্রতিনিয়ত যে এই সব ফেক ভিডিওস ইত্যাদি বেরোচ্ছে, বিজেপির এই সমস্ত পোস্ট করে চাইছে রাজ্যে অরাজকতা, অশান্তি হোক। এবার তাই পুরোদমে সকলেই তৃণমূলের নেতা-কর্মীরা মাঠে নেমেছেন। নির্বাচিত প্রতিনিধি, ব্লক সভাপতি, পদাধিকারী, সংগঠন এবং প্রশাসনিক স্তরে যারা রয়েছে, এবং নির্বাচিত প্রতিনিধিরা সবাই বিজেপির বিরোধীতাকে সামনে রেখে প্রচার চালাবে।’ আরজি কর নিয়ে শুরু থেকেই আসরে বিজেপি। বারবার রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন পদ্ম নেতারা। এই পরিস্থিতিতে, তৃণমূলও বসে থাকছে না। বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে এবং আরজি করের বিচার চেয়ে রাজ্যের শাসক দলও শুক্রবার থেকে পথে নেমে পড়েছে।

ঢাকায় ভরসন্ধেয় দুই মাদক ব্যবসায়ী গোষ্ঠীর বন্দুকযুদ্ধে মহিলা-সহ গুলিবিদ্ধ তিন

লখনউয়ে হিন্দুত্ববাদী নেতাকে অপহরণ করে খুন, আটক গাড়ির চালক-সহ ২

সোমে ভাগ্য বদলাবে ৫ রাশির জাতকদের, তালিকায় আপনি আছেন?

ইমরান খানকে নিয়ে মুখ খুলবেন না, পাক ক্রিকেটারদের সতর্ক করল পিসিবি

মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিনের জেরেই শিশুমৃত্যু! হরিণঘাটায় উত্তেজনা, স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের

উত্তর সাইপ্রাসে ২৬৭ জন যাত্রী নিয়ে মাঝসমুদ্রে ডুবল নৌকা, নিহত ৭, উদ্ধার ১৭২ জনকে

শৌচাগার থেকে উদ্ধার ২২ বছরের তরুণীর মৃতদেহ! নিখোঁজ স্বামী-সন্তান

সমাবর্তন অনুষ্ঠানে নজর কাড়ল বিড়াল, প্রিয় পোষ্যকে কাঁধে নিয়ে ডিগ্রি নিলেন শিক্ষার্থী

উপকূলের খুব কাছেই নিম্নচাপ, রবিতে দক্ষিণবঙ্গের এই সাত জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

যানজটের হাত থেকে মুক্তি পেতে ঢাকার ব্যস্ত রাস্তায় নিষিদ্ধ হচ্ছে অটো ও ই-রিকশা  

‘প্রকৃত শত্রুকে চিনুন’, আমেরিকা-ইজরায়েলকে নিশানা করে মুসলিম রাষ্ট্রপ্রধানদের চিঠি মোজতবার

‘থিম পুজোর বিরুদ্ধে নই,’ নিন্দার মুখে পড়ে সাফাই বিশ্ব হিন্দু পরিষদের

শৌচালয়ের কমোডের পাদানির নিচে ঘাঁপটি মেরে ৬ ফুট লম্বা গোখরা, তারপর যা ঘটল…

‘থিমের নামে মায়ের মুখ বিকৃতি করা যাবে না’, দুর্গাপুজোর আগে বার্তা অগ্নিমিত্রার