বৃহস্পতি বক্রী চলন ! পুজোর আগে জানুন আপনার ভাগ্য

Share:

নিজস্ব প্রতিনিধি : পুজো আসতে আর বেশি দেরি নেই। জ্যোতিষ অনুযায়ী এক একটি রাশিতে বৃহস্পতি মোটামুটি এক বছর ধরে অবস্থান করে। তবে এর মধ্যে নিজের চলনে পরিবর্তন আনতে চলেছে দেবগুরু বৃহস্পতি। এই বছর দুর্গাপুজোর শুরুতে বৃহস্পতি বক্রী চলনে যাবে। বৃহস্পতি সুখ, সৌভাগ্য, জ্ঞান, খ্যাতি ও সমৃদ্ধির কারক গ্রহ হিসেবে পরিচিত। বলা হয়ে থাকে যে কোষ্ঠীতে বৃহস্পতি ভালো থাকলে জীবনে সুখ সমৃদ্ধির অভাব হয় না। চলতি বছরের ৯ অক্টোবর পালিত হবে মহাষষ্ঠী। এই দিন থেকেই বৃহস্পতি বক্রী চলনে যাবে। এক বছর পর নিজের অবস্থান বদলাবে দেবগুরু। ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত বৃহস্পতি বক্রীদশায় থাকবে। জেনে নিন পুজোর মধ্যেই দেবগুরুর বিপরীতমুখী চলনে ভাগ্য বদলাবে কাদের ?

মিথুন : দেবগুরুর বক্রী চলনে লাভবান হবেন এই রাশি। নিজেদের লক্ষ্য পূরণ করতে পারবেন। লক্ষ্য অর্জনে সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। মানসিকভাবে শান্তিলাভ করবেন। মনে ইতিবাচক চিন্তাভাবনা বজায় থাকবে। যে কাজে হাত দেবেন, তাতেই সাফল্য পাবেন।

কর্কট : কেরিয়ারে বড় উন্নতি হতে চলেছে। অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। গুরুজনের কাছ থেকে পরামর্শ পেতে পারেন। দাম্পত্য জীবন ভাল যাবে। সংসারে সুখ আসবে। পারিবারিক ভ্রমণে যেতে হতে পারে। মনের মানুষের সঙ্গে সময় কাটাতে পারবেন। কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা রয়েছে।

কন্যা : এই রাশির জীবনে আসতে চলেছে আমূল পরিবর্তন। কাজে আত্মবিশ্বাস বাড়বে। যে সাফল্য পাওয়ার জন্য আপনি এতদিন ধরে চেষ্টা করছিলেন, তা এই সময় পেতে পারেন। পরিশ্রমের সঠিক মূল্য পাবেন। স্বাস্থ্য আগের তুলনায় ভাল থাকবে।

বৃশ্চিক : যে সব সমস্যায় ভুগছিলেন,বৃহস্পতি বক্রী হলেই সেই সব সমস্যা থেকে মুক্তি পাবেন। মানসিকভাবে ভাল থাকবেন। ব্যবসা থেকে মোটা অঙ্কের টাকা লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তানের কাছ খেকে সুখবর পেতে পারেন। সমাজে সম্মান বাড়বে।

উল্লেখ্য, এই তথ্যগুলি বিশ্বাস অথবা মান্যতা নির্ভর। এটির সত্যতা যাচাই করে নি ‘এই মুহূর্তে’

ঘরেই বানিয়ে ফেলুন রেস্তোরাঁ স্টাইল ফিশ রোল, নিমেষে বদলাবে আড্ডার মেজাজ

দীর্ঘদিন বিবাদের জের, স্ত্রীকে WhatsApp-এ ভয়েস মেসেজ পাঠিয়ে আত্মহত্যা যুবকের

যন্তর মন্তরে বিনামূল্যে খাবার বিতরণের নেপথ্যে কার টাকা? মুখ খুলল জুনাইদের পরিবার

বর্ষার সন্ধ্যায় চায়ের সঙ্গে রাখুন মুচমুচে সুজির পকোড়া, জানুন কীভাবে বানাবেন

সল্টলেকে ঘরের ভিতরে জোড়া মৃতদেহ উদ্ধার, খুন নাকি আত্মহত্যা? তদন্তে পুলিশ

পড়ুয়াদের আন্দোলনে SOP মানা হয়েছে? দিল্লি পুলিশের কাছে জবাব তলব সুুপ্রিম কোর্টের

কোন বোলারের মুখোমুখি হতে ভয় পান, ভাইরাল বৈভবের চার শব্দের উত্তর

মোদির সোশ্যাল মিডিয়ায় কড়া নজরদারি মেটা কর্তৃপক্ষের

পাক সেনা ছাউনিতে আত্মঘাতী জঙ্গি হামলা, নিহত ১৫

সকাল থেকেই ঝেঁপে বৃষ্টি শহরে, দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় দুর্যোগের সম্ভাবনা

‘ওদের উচিত শিক্ষা দেওয়া হবে’, ট্রাম্পের চরম হুমকির পরেই ইরানের ওপর আমেরিকায় ভয়াবহ হামলা

ইরানের সঙ্গে যুদ্ধের জেরে তলানিতে আমেরিকার ক্ষেপণাস্ত্র ভাণ্ডার, প্রকাশ্যে CSIS-এর রিপোর্ট

মাওবাদী মুক্ত দেশ, রাজ্যসভায় জানাল শাহের মন্ত্রক

নোংরা হাতে খাবার পরিবেশন, রেগে এক কোপে বৌদির ধড়মুণ্ডু আলাদা করল দেওর